বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
হাদীর মৃত্যু’তে সারাদেশে শোকের ছায়া-পটুয়াখালীতে জামায়াত নেতা আন-নাহিয়ান এর অনুমতিতে কনসার্ট

হাদীর মৃত্যু’তে সারাদেশে শোকের ছায়া-পটুয়াখালীতে জামায়াত নেতা আন-নাহিয়ান এর অনুমতিতে কনসার্ট

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদকঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে দেশের সর্বস্তরে চলছে শোকের ছায়া।

পটুয়াখালীতে ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান জামায়াত নেতা আন-নাহিয়ান কনসার্ট অনুমতি দেয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা।

শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদায়ের মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এবিষয়ে প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যম-কে বলেন– এসএসসি শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের জন্য প্রতি বছরের মতো এবারও এক মাস আগে প্রশাসনের অনুমতি নেয়া হয়েছিলো।

তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে সারাদেশে শোক নেমে আসে। সে জন্য কনসার্ট অনুষ্ঠানটি বন্ধ করার জন্য বলা হয়েছে।

কিন্তুু ১৯ ডিসেম্বর বিকেলে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান জামায়াত নেতা আন-নাহিয়ান এর উপস্থিতি সেখানে ছিলো এবং তিনি অনুমতি দেয়ার পরে শিক্ষার্থীরা কনসার্ট করেছে।

এ ব্যাপারে ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান জামায়াত নেতা আন-নাহিয়ান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অল্প কিছু সময়ের জন্য অনুষ্ঠানের অনুমতি দিয়েছি। প্রধান শিক্ষক এর নিষেধাজ্ঞা ছিলো বলেও তিনি স্বীকার করেন।

তিনি আরও বলেন, আসলে দেশের গানের জন্য কিছু সময় দেয়া হয়েছিলো কিন্তুু সেখানে অন্য গান পরিবেশন হবে এতো দীর্ঘসময় চলবে বুজতে পারিনি এটা আমার ভুল হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক ডা. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন- আজকের দিনে কনসার্ট আনন্দ উৎস অনুচিত।

জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে তিনি ব্যবস্থা নিচ্ছেন। এছাড়াও জুবিলী স্কুলের প্রধান শিক্ষককে অনুষ্ঠান বন্ধ করার জন্য বলা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, প্রশাসনিক অনুমতি আছে কিনা জানিনা, তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD