বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বাউফলের কালাইয়া মাদ্রাসার হাফেজদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বাউফলের কালাইয়া মাদ্রাসার হাফেজদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে তাহফিজুল কুরআন সুন্নাহ মাদ্রাসা ও খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা কমপ্লেক্সের হাফেজ ছাত্র-ছাত্রীদের সম্মাননা পাগড়ি প্রদান ও ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধায় শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল সংলগ্ন কালাইয়া লঞ্চঘাট বালুরমাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মো: আবু রায়হানের আয়োজনে এবং সার্ভেয়ার মো: সুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইসলামিক বয়ান করেন ঢাকার কেরানীগঞ্জস্থ বাইতুস সালাম জামে মসজিদের খতিব ও মোফাচ্ছিরে কোরআন মুফতি ইমদাদুল্লাহ নাজিরী।

প্রধান বক্তা ছিলেন পটুয়াখালীর জামিয়া কারিমিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক আনোয়ারী।

ওয়াজ মাহফিলে মুসলমানদের ধর্মীয় দিকনির্দেশনামূলক বয়ান পেশ করা হয়। অনুষ্ঠানের এক বিশেষ অংশে মাদ্রাসা কমপ্লেক্সের হাফেজ শিক্ষার্থীদের মাথায় সম্মাননা স্বরূপ পাগড়ি পরিয়ে দেন মুফতি ইমদাদুল্লাহ নাজিরী।

এ উপলক্ষে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তারিখ-২৪/১২/২৫ইং

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD