বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
কৃষি উন্নয়নে বি এ ডি সির ভূমিকা শীর্ষক কর্মশালা মাঠ পর্যায়ে প্রান্তিক

কৃষি উন্নয়নে বি এ ডি সির ভূমিকা শীর্ষক কর্মশালা মাঠ পর্যায়ে প্রান্তিক

Sharing is caring!

কৃষি উন্নয়নে বি এ ডি সির ভূমিকা শীর্ষক কর্মশালা মাঠ পর্যায়ে প্রান্তিক কৃষকের সার্বিক উন্নতি সাধনে বীজ সার সেচ এই তিন টি জিনিস কে মূল প্রতিপাদ্য বিবেচনায় নিয়ে বরিশাল বিভাগে কৃষি উন্নয়নে বি এ ডি সির ভূমিকা ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক কর্মশালা সোমবার জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ঢাকার সদস্য পরিচালক বীজ ও উদ্যান মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বি এ ডি সির চেয়ারম্যান গ্রেড ১ আব্দুল্লাহ সাজ্জাদ এন ডি সি ।

বি এ ডি সি ঢাকার সদস্য পরিচালক ক্ষুদ্রসেচ মো: মজিবর রহমান ,  বি এ ডি সি ঢাকার সদস্য পরিচালক সার ব্যবস্থাপনা মো: আশরাফুজ্জামান ,  অতিরিক্ত পরিচালক ডিএই বরিশাল মো: শওকত ওসমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান বাস্তবায়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বীজ বিপণন বিভাগ ,  সার ব্যবস্থাপনা , ক্ষুদ্র সেচ ,  হিসাব বিভাগ ,  বীপ্রস বিভাগ , আলুবীজ বিভাগ ,  বীআমক এগ্রো সার্ভিস বিভাগ ,  বীজ উৎপাদন খামার ,  বীজ উৎপাদন ক:গ্রো: বিভাগ ,  ডাল ও তৈলবীজ বিভাগ অংশগ্রহণ করে ।

কৃষি খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ সময় শ্রেষ্ঠ বীজ বিতরণকারী হিসেবে জননী ট্রেডার্সের স্বত্তাধিকারী আলমগীর ফরিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথির নেতৃত্বে মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD