শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
কলাপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গুরুতর আহত মোকছেদ’র পাশে উপজেলা চেয়ারম্যান

কলাপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গুরুতর আহত মোকছেদ’র পাশে উপজেলা চেয়ারম্যান

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ
  পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গুরুতর আহত মোকছেদ (৪৫ ) এর পাশে দাঁড়ালেন  নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার। শুক্রবার সকালে ঢাকার সোরওয়ার্দী হাসপাতালে মোকছেদকে দেখতে যান মোতালেব তালুকদার। এসময় তিনি গুরুতর আহত মোকছেদ’র চিকিৎসার খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি।
এর আগে (৫জুন) বুধবার রাত ৮ টার দিকে কলাপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আখতারুজ্জামান কোক্কা মীরার কর্মী সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে বিজয়ী প্রার্থীর কর্মী সমর্থকদের উপর দুর্ধর্ষ হামলা চালায়।
এতে ঘটনাস্থলেই ৪জন গুরুতর জখম হয়।
ঘটনার পর স্থানীয়রা  আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে প্রেরণ করেন। এরমধ্যে মোকছেদ (৪৫) ও সাইমুন ইসলাম তুষার (২২)’র অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।
সেখান থেকে ডাক্তারের পরামর্শ মোতাবেক মোকছেদকে ঢাকা সোরওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত শাকিব (১৫) ও বায়েজিদ (২০) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে শ্রমিকলীগ নেতা মোকছেদ এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে বৃহস্পতিবার রাতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে উপজেলা শ্রমিক লীগ। এ সময় বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় থানায় আহত মোকছেদ’র ভাই বাদী হয়ে ১৭ জনের নামে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে নজির (২২) নামের একজনকে গ্রেফতার করেছে। অপর অভিযুক্তদের সহ মাস্টার মাইন্ডকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD