মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কলেরা স্যালাইন ও সিলিং ফ্যান দিলেন প্রতিমন্ত্রী মহিব

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কলেরা স্যালাইন ও সিলিং ফ্যান দিলেন প্রতিমন্ত্রী মহিব

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার জন্য কলেরা স্যালাইন ও সিলিং ফ্যান প্রদান করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী এ কলেরা স্যালাইন ও সিলিং ফ্যান প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জে এইচ খান লেলিন, কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ প্রমূখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর সভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলাম হিরন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় গণ্য মাধ্যমিক কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মহিব বলেন, ‘করোনা কালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করতে গিয়ে অনেক চিকিৎসক প্রাণ বিসর্জন দিয়েছেন। দেশের মানুষ চিরদিন তাদের এ আত্মাহুতিকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন,’ চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার, তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। অসচ্ছল ও দরিদ্র রোগীদের প্রতি চিকিৎসকদের বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দেন তিনি।’
প্রসঙ্গত, মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিএসআর প্রোগ্রামের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ১ হাজার পিস কলেরা স্যালাইন ও ১০টি সিলিং ফ্যান প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD