মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
বরিশালে নানান আয়োজনের মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শাণিÍরক্ষী
দিবস পালন করা হয়েছে।

দিসবটি পালন উপলক্ষে সকালে বঙ্গবন্ধু উদ্যান থেকে বর্ণাঢ্য
র‌্যালি বের হয়। ‌র‌্যালিতে নেতৃত্ব দেন উপমহা পুলিশ পরিদর্শক জামিল হাসান।

র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন
রেঞ্জ ডিআইজি জামিল হাসান। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি
সশস্ত্র বাহিনী কাজ করছে। তাঁরা বাঙালি জাতির গৌরব সমুজ্জ্বল রাখতে সক্ষম
হয়েছেন।

তাঁরা বিশ্ব শান্তি পুনরুদ্ধারে কাজ করছেন। বিশ্বের ৪০টি দেশে ৬৩টি মিশনে
বাংলাদেশি সশস্ত্র বাহিনীরা পেশাদারিত্বের সাথে কাজ করেছেন। এখনও ১৩টি দেশে
বাংলাদেশের সশস্ত্র বাহিনী দক্ষতার সাথে দায়িত্ব পালন করে দেশের প্রতিনিধিত্ব করছে।

তাঁরা বিভিন্ন মিশনে অংশগ্রহণ করে দেশের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন।

আজ (২৯ই)মে বুধবার শান্তিরক্ষী দিবসের আলোচনা সভায় পুলিশ কমিশনার জিহাদুল
কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করে বক্তব্য রাখেন শেখ হাসিনা
সেনানিবাসের লেফট্যানান্ট কর্ণেল আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ওয়াহিদুল
ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক গৌতম বাড়ৈ, ইউনিসেফ বরিশালের প্রধান মোঃ
আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, শিক্ষাবিদ প্রফেসর
শাহ সাজেদা ও সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির এবং
আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।

উলে­খ্য ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। আর ১৯৮৮ সালে ইরাক-ইরানে
সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা
মিশনে অংশ নেওয়া শুরু। এরপর ৩৫ বছরে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম
বাস্তবায়নের এক গর্বিত অংশীদারে পরিণত হয়েছে।

২০২০ সাল থেকে জাতিসংঘ
শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চসংখ্যক শান্তিরক্ষী পাঠানো ১২৫টি দেশের মধ্যে ছিল শীর্ষ
অবস্থানে। এর আগেও কখনো প্রধম, কখনো দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD