মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশাল জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বরিশাল জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Sharing is caring!

শামীম আহমেদ ঃ

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে
আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (১২ মে) ভোররাতে জেলার সীমান্তবর্তী গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে
তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো গৌরনদীর জঙ্গলপট্টি এলাকার বাসিন্দা ও মাদক কারবারি মো. সোহেল
সন্যামত এবং গৌরনদীর কাশেমাবাদ এলাকার বাসিন্দা ও মাদক কারবারি সৌরভ মোল্লা।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের তত্ত¡াবধানকারী জেলা গোয়েন্দা শাখার অফিসার
ইনচার্জ (পরিদর্শক) অসীম কুমার সিকদার। তিনি জানান, জেলার পুলিশ সুপার
ওয়াহিদুল ইসলাম-বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গোয়েন্দা শাখার এসআই মো. গোলাম আযমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের
সহযোগিতায় গৌরনদী থানাধীন ভুরঘাটা এলাকা থেকে মাদক কারবারি মো. সোহেল
সন্যামত ও সৌরভ মোল্ল্ধসঢ়;াকে আটক করে। ওইসময় মাদক কারবারি মো. সোহেল
সন্যামতের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা এবং সৌরভ মোল্লার কাছ থেকে চার কেজি
গাজা উদ্ধার করা হয়।

পরিদর্শক অসীম কুমার সিকদার বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাজা জাতীয় মাদকদ্রব্য ক্রয়
করে এনে বরিশাল জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছে বলেও
জানিয়েছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD