মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
কলাপাড়ায় উপবৃত্তির নামে শিক্ষার্থীদের থেকে টাকা আত্মসাতের অভিযোগ

কলাপাড়ায় উপবৃত্তির নামে শিক্ষার্থীদের থেকে টাকা আত্মসাতের অভিযোগ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :
বঙ্গবন্ধুর ছবি ভাংঙ্গচুর, নিয়োগ বানিজ্য জড়িত থাকার অভিযোগের পর এবার টাকা দিলেই মিলবে উপবৃত্তি, শিক্ষার্থীদের এমন প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পটুয়াখালীর কলাপাড়ার নিলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর নুরিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেট আবদুল মান্নানের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়েও মিলেছে এসব তথ্যের সত্যতা। শিক্ষার্থীরা জানান, ৬’শ টাকা দিলে সবাইকে উপবৃত্তি পাইয়ে দেবেন বলে অর্থ আদায় করেছেন এই শিক্ষক। এছাড়াও অনেক শিক্ষার্থীদের কাছ থেকে বিগত দিনে ঘুষ নিলে তাদের তালিকায় নাম না আসার পরেও টাকা ফেরত দেয়নি অভিযুক্ত শিক্ষক মান্নান।
ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থী মোসাম্মৎ নুসরাত, মো: সোলায়মান, গোলাম রাব্বি, মোঃ জুবায়ের  বলেন, আমি স্যারের কাছে ৬শ’ত টাকা দিয়েছি উপবৃত্তির পাবার জন্য।
অষ্টম শ্রেণী শিক্ষার্থীর বনি আমিন বলেন, উপবৃত্তির তালিকায় নাম দেয়ার জন্য আমার বাবা মাদ্রাসায় এসে স্যারের  কাছে ছয়শ টাকা দিয়ে গেছে। দশম শ্রেনির শিক্ষার্থী মোসা: নাদিয়া বলেন, উপবৃত্তির জন্য অনেক আগে ৬’শত টাকা দিয়েছি। এবছর টাকা দেয়নি।
এমন অভিযোগ একাধিক শিক্ষার্থীর।
মাদ্রাসার সহকারি মৌলভী,শিক্ষক আব্দুল মজিদ বলেন, উপবৃত্তির জন্য শিক্ষার্থীর কাছ থেকে  অফিস খরচের জন্য ৬শত টাকা করে নিয়েছে। অনেকের কাছ থেকে ৬’শত টাকার কমও নিয়েছে।
এবিষয়ে সহকারী সুপারিনটেন্ডেট আবুল কালাম সত্যতা স্বীকার বলেন, উপবৃত্তি পাইয়ে দেওয়ার জন্য অফিস খরচ বাবদ শিক্ষার্থীর কাছ থেকে টাকা উত্তোলন করছে।
কত কি টাকা উত্তোলন করছেন তা আমার জানা নেই। কারণ আমরা শিক্ষার্থীর পাঠদানে ব্যস্ত থাকি।
এবিষয় আক্কেলপুর মাদ্রাসার দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেট অভিযুক্ত আব্দুল মান্নান বলেন, আমি ছাত্র ছাত্রীর কাছ থেকে ভর্তি থেকে এ পর্যন্ত ৬’শত টাকা করে নিয়েছি। উপবৃত্তির জন্য আমি টাকা নেইনি।
শিক্ষকরা যদি বলেন, তারা টাকা উত্তোলনের সাথে শিক্ষকরা জড়িত। আমি না।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম বলেন, উপবৃত্তি পেতে টাকা দিতে হবে কেন।
তবে শিক্ষার্থীদের অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD