রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন,  শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর ট্রলার মাঝি হত্যা মামলার আসামী  সোহেল ফকির র‌্যাবের হাতে গ্রেপ্তার গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ১৩ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি মাছুম বিল্লাহ ও সম্পাদক নাসির উদ্দিন বেগম জিয়ার জন্য ৫ নং ওয়ার্ড লৌহ শ্রমিক দলের দোয়া অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করে বরিশাল জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল করার অভিযোগ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই ও গোশত বিতরণ বেগম জিয়ার সুস্থতার জন্য জাগুয়া ইউনিয়ন বিএনপির দোয়া মুনাজাত মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি বেগম জিয়ার জন্য যুবদল বরিশাল জেলা উত্তরের দোয়া মুনাজাত
কলাপাড়ায় উপজেলা পর্যায়ে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা

কলাপাড়ায় উপজেলা পর্যায়ে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পর্যায়ে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(০৭ মে) সন্ধ্যা ৭টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মো.বাবুল মিয়া। প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, মাহাবুবুর রহমান বাবুল মাষ্টার, কলাপাড়া প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা, শাহাজাদা পারভেজ টিনু, কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি মো.নাজমুল ইসলাম সহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদ সচিবগন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে সাধারণ মানুষের কথা চিন্তা করে ৪টি স্কিম দেয়া হয়েছে। প্রতিটি স্কিমের আলাদা সুবিধা রয়েছে। তিনি সাধারণ মানুষের মধ্যে স্কিমগুলোর সুবিধা সম্পর্কে অবহিত করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD