মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশালে মেয়রের উদ্যাগে পথচারিদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ

বরিশালে মেয়রের উদ্যাগে পথচারিদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ

Sharing is caring!

পারভেজ,বরিশাল  প্রতিনিধি:  বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রি , শ্রমিক ও সাধারন পথচারিদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। ২২ শে এপ্রিল সোমবার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র খোকন সেরনিয়াবাত এর নির্দেশনায় ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব এর তত্ত্বাবধায়নে ও মাহিন্দ্রা চালক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান এর পরিচালনায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

মাহিন্দ্রা চালক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দুলাল বলেন, বরিশালে তীব্র তাপদাহের কারনে পথচারি, শ্রমিক ও যাত্রী সাধারন যাতে অসুস্থ হয়ে না পড়ে সে জন্য মাননীয় মেয়রের নির্দেশনায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হচ্ছে।

যতদিন এই গ্রীষ্মের তাপদাহ থাকবে ততদিন কার্যক্রম অব্যাহত থাকবে। চল্লিশ বছরের রিক্সা চালক সোহরাব মিয়া বলেন, এই তীব্র তাপদাহে বিশুদ্ধ খাবার পানির সাথে স্যালাইন, আমাদের মত খেটে খাওয়া মানুষের কাছে যেন মধুর মত। সাকুরা পরিবহনে ঢাকা গামী যাত্রী শাহনাজ আক্তার বলেন, তীব্র তাপদাহে মেয়রের নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ নিয়েছেন। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই। তবে এটা চলমান থাকলে খেটে খাওয়া সাধারন মানুষ উপকৃত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD