বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালের বাবুগঞ্জের দূর্গা সাগরে অষ্টমী পুণ্যস্নান অনুষ্ঠিত

বরিশালের বাবুগঞ্জের দূর্গা সাগরে অষ্টমী পুণ্যস্নান অনুষ্ঠিত

Sharing is caring!

শামীম আহমেদ,বরিশাল ঃ
হিন্দু সম্প্রদায়ের অন্যতম স্থান বরিশালের বাবুগঞ্জ উপজেলার
ঐতিহ্যবাহী মাধবপাশার দূর্গাসাগরে আজ ভোর রাত
থেকে দিন ব্যাপী স্নানোৎসব শুরু হয়েছে।

ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চল কয়েক হাজার পুণ্যার্থীর
পদচারণায় মুখর হয়ে উঠেছে মাধবপাশার সাগর পাড়ের এক
কিলোমিটার এলাকা।

হে মহাভাগ দূর্গা, হে লৌহিত্য
আমার পাপ হরণ কর-এ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে জগতের
যাবতীয় সংকীর্ণতা ও পংকিলতার আবরণে ঘেরা জীবন
থেকে পাপ মুক্তির বাসনায় হিন্দু পুণ্যার্থীরা
দূর্গাসাগরে অষ্টমী স্নান শুরু করবেন।

রাত ১টা ৫৫ মিনিট ১১ সেকেন্ড থেকে শুরু হয়ে তিথি
শেষ হবে আজ মঙ্গলবার রাত ৩টা ৪৭ মিনিট ২৭ সেকেন্ডে।

স্নানোৎসব সুষ্ঠু ও নিরাপদ করতে সেখানে পুরো এক
কিলোমিটার এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

প্রায় ২শত ৪৩ বছর ধরে চলে আসা প্রতি বছরের ন্যায় এবারও
জগতের যাবতীয় সংকীর্নতা ও পঙ্কিলতার আর্বতে ঘেরা
জীবন থেকে পাপ মুক্তির বাসনায় হিন্দু পূন্যাথীদের
র্দূগা সাগরে স্নান উৎসবে যোগ দিতে আসছেন ভারত
,নেপালসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ।

 

সাগরপাড়ে ইতিমধ্যেই সাধু সন্ন্যাসীরা সমবেত হয়ে
ভক্তিমূলক গানবাজনা শুরু করেছেন।

দূর্গাসাগরের
চারিদিকে ১০ টি ঘাটের মধ্যে মুলঘাটে জড়ো হয়ে
তিথি হিসাব করে স্নান করেন হাজারো পুণ্যার্থী।

গঙ্গাস্নান উপলক্ষে দূর্গাসাগরের চারিদিক ঘিরে
বিভিন্ন স্থানে বসেছে মেলা।

মেলায় আগত ব্যবসায়ীরা
বিভিন্ন পশরা সাজিয়ে বসেছে। দর্শনার্থিদের ভিরে
মেলার ব্যবসা প্রতিষ্ঠানগুলো জমে উঠেছে।

এখানে স্বান করতে আসা পূর্ণার্থী মহিলাদের নিরাপত্তার
জন্য বরিশাল মেট্রোপলিটন থানার পক্ষ থেকে পর্যাপ্ত
নিরাপত্তার ব্যবস্থান জন্য পুলিশ সদস্যদের রাখা হয়েছে বলে
ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোনে নিশ্চিত করেন।

উল্লেখ্য ১৭৮০ সালে ৪৬ একর জমির উপর রাজা কনদভ্য তার স্ত্রী
দূর্গাদেবির নামে দূর্গা সাগরটি খনন করেন।

সেই
থেকে এই দিঘীতে স্থানীয় ও দেশ বিদেশের পূর্নার্থীরা
এখানে স্নানে অংশ নেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD