বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে ঈদগাহ ময়দানে প্রধান জামাতে মুসুল্লিদের ঢল

বরিশালে ঈদগাহ ময়দানে প্রধান জামাতে মুসুল্লিদের ঢল

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালে পবিত্র ঈদ-উল ফিতর উদ্‌যাপিত হচ্ছে।

সকাল ৮ঘটিকায় নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই নামাজে মুসল্লিদের ঢল নামে। ঈদগাহের এই জামাতে ইমামতি করেন জামে কশাই মসজিদের ইমাম কাজী আবদুল মান্নান।

পা‌নিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জা‌হিদ ফারুক শা‌মিম, সি‌টি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবাতসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঈদগা‌হে নামাজ আদায় করেন।

এ সময় মেয়র খোকন নগ‌রী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং শিগ্‌গিরই উন্নয়ন কার্যক্রম শুরু করার আশ্বাস দেন।

এ ছাড়া নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ, চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদ এবং জামে কশাই মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD