শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
ঈদুল ফিতর উপলক্ষে কুয়াকাটায় স্থানীয় পর্যটকদের মিলন মেলা

ঈদুল ফিতর উপলক্ষে কুয়াকাটায় স্থানীয় পর্যটকদের মিলন মেলা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের মিলন মেলা বসেছে। বৃহস্পতিবার সকাল থেকেই সৈকতে হাজারো পর্যটকের উপস্থিতি লক্ষ করা যায়।
তবে আগতদের মধ্যে বেশির ভাগই স্থানীয় পর্যটক।
আগতরা সৈকতের বালিয়া তে হইহুল্লোরে বিশেষ এ দিনটি উদযাপন করছে। অনেকে আবার সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের বুকে আছড়ে পড়া ছোট বড় ঢেউ। পর্যটকদের ভীড়ে বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ।
তবে আগামীকাল থেকে দেশী বিদেশী আরো বেশি পর্যটকের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
আগত নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশের তৎপরতা লক্ষ করা গেছে।
পটুয়াখালী থেকে আসা পর্যটক মিলন মিয়া জানান, আজকে বাহিরের পর্যটক কম।
বেশীর ভাগই বরিশাল বিভাগের। আজকে এ অঞ্চলের পর্যটকদের মিলন মেলায় পরিনত হয়েছে।
বেঞ্চব্যবসায়ী আঃ রহিম জানান আজকে কুয়াকাটায় পর্যটকদের মিলনমেলা।
আগামীকাল লক্ষাধীক পর্যটককের আগমন ঘটবে।
হোটেল মোটেল ওনার এসোসিয়েশন’র সাধারণত সম্পাদক মোঃ মোতালেব শরীফ জানান, প্রায় হোটেলের ৮০ শাতাংশ রুম বুক হয়ে গেছ।
মহিপুর থানার ওসি মো: আনোয়ার তালুকদার বলেন, পর্যটকদের নিরাপত্তায় আমাদের পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পর্যটকদের সেবায় আমাদের পৌরসভার টিম প্রস্তুত রয়েছে।পদ্মাসেতু উদ্বোধনের পর থেকে কুয়াকাটায় পর্যটক বেড়েছে। ভা্ঙ্গা থেকে কুয়াকাটা মহাসড়ক  ফোরলেন বাস্তবায়িত হলে আরো পর্যটক বাড়বে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, আজকে ভাল পর্যটকের উপস্থিতি হয়েছে। আগামী কাল-পরশু কুয়াকাটায় পর্যটকের ঢল নামবে। পর্যটকদের নিরাপত্তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কলাপাড়া থানা,মহিপুর থানা,কুয়াকাটা টুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, ফায়ারসার্ভিস, মেডিকেল টিম এবং স্কাউট সদস্যরা প্রস্তুত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD