সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
মহিপুরে দুই শতাধিক হতদরিদ্র মানুষ পেলো ঈদ খাদ্য সামগ্রী

মহিপুরে দুই শতাধিক হতদরিদ্র মানুষ পেলো ঈদ খাদ্য সামগ্রী

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি  :
পটুয়াখালীর মহিপুরে দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরন করেছে মহিপুর থানা যুবলীগ।
শুক্রবার বেলা এগারোটায় মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট আকনের নিজস্ব অর্থায়নে যুবলীগ কার্যালয়ে বসে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
 মহিপুর সদর ইউনিয়ন যুবলীগ আহবায়ক মো: ফেরদৌস হাওলাদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সদর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ প্রতিষ্ঠাতা সভাপতি  মো: ছিদ্দিক মোল্লা, সদর ইউনিয়ন যুবলীগ যুগ্ন আহবায়ক ইব্রাহিম হাওলাদার, মো: মনির হাওলাদার ও ওয়ার্ড যুবলীগ সভাপতি মো: ইসাহাক হাওলাদার প্রমূখ ।
ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী পেয়ে অনেকটা উচ্ছসিত ছিলো হতদরিদ্র মানুষগুলো। এসময় প্রত্যেক হতদিরদ্রদের মাঝে ২ কেজি সেমাই, ১ কেজি চিনি, ২৫০ গ্রাম দুধ ও মশলা প্রদান করা হয়।
মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন বলেন, আমাদের মহিপুরের অধিকাংশ মানুষ জেলে পেশায় জড়িত। বর্তমানে এই অঞ্চলে মাছের আকাল চলছে।
অনেকেই ঈদ সামগ্রী কিনে তারা ঈদ করতে পারবেনা। বিগত দিন থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক মানুষকে সহযোগিতা করেছি। অনেককে নতুন পোশাক কিনে দিয়েছি। আজ ২ শ‘ মানুষের মাঝে ঈদের জন্য খাদ্য সামগ্রী বিতরন করেছি।
যারা হতদরিদ্র রয়েছে তাদের মুখে হাসি ফুটেছে।
তাদের দেখে আমার মনটাও ভরে গেছে। সমাজের সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD