শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বাধীনতা ও জাতীয় দিবসে মির্জাগঞ্জে পল্লীসঞ্চয় ব্যাংকে উত্তোলন হয়নি জাতীয় পতাকা

বাধীনতা ও জাতীয় দিবসে মির্জাগঞ্জে পল্লীসঞ্চয় ব্যাংকে উত্তোলন হয়নি জাতীয় পতাকা

Sharing is caring!

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার একটি বাড়ী একটি খামার প্রকল্পের বিশেষায়িত সরকারি পল্লী সঞ্চয় ব্যাংকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন হয়নি।

সরেজমিন অনুসন্ধানে ২৬ শে মার্চ ২৪ ইং সকাল সাড়ে আটটায় ব্যাংকে গিয়ে দেকা যায় ব্যাংকের সম্মুখে একটি ফ্লাক স্ট্যান্ড রয়েছে তাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল সরকারি, আধা সরকারি ও সায়েত্ব শাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা থাকলেও ব্যাংক কতৃপক্ষ সরকারি নির্দেশনা আমলে নেয়নি।

দেখা যায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিনের(১৭ মার্চ ২৪ ইং) এর ব্যনার শোভা পাচ্ছে। যার ভিডিও ফুটেজ প্রতিনিধির কাছে সংগ্রীহিত আছে। ব্যাংকটি মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভিতরে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনের পাশে অবস্থিত। হওয়া সত্বেও কেন জাতীয় দিবসে পতাকা উত্তোলন করা হয়নি তা প্রশ্ন বিদ্ধ।

উক্ত ব্যপারে উপজেলার বিশিষ্টজন,মুক্তিযোদ্ধা, ব্যাংকের গ্রাহক এবং ব্যাংকের সাধারণ জনগন বিষয়টি নিয়ে ক্ষোপ প্রকাশ করেছে,এবং উক্ত ঘটনার দৃষ্টান্ত মূলক সাস্তির দাবী করেছে।

উপরোক্ত ঘটনায় মির্জাগঞ্জ উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পল্লী সঞ্চয় ব্যাংকের সভাপতি মো,তরিকুল ইসলাম তাৎক্ষনিক প্রতিকৃয়ায় প্রতিবেদকে বলেন,আমি এই উপজেলায় নতুন এসেছি জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা ছাড়া কোন বক্তব্য দিতে পারব না।

আপনাদের কাছ থেকে বিষয়টি অবহিত হলাম।বিষয়টি খতিয়ে দেখে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। পল্লী সঞ্চয় ব্যাংকের মির্জাগঞ্জ শাখা ব্যবস্থাপক খলিল এর কাচে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান,আমি অসুস্থ বাসায় আছি। জাতীয় পতাকা উত্তোলনের ব্যপারে তিনি বলেন আমার প্রতিষ্ঠানের নৈশ প্রহরীকে পতাকা উত্তোলনের নির্দেশনা দেয়া হয়েছে।

যদি না করে থাকে তাহলে আমাদের ভূল হয়েছে। এ বিষয় পল্লী সঞ্চয় ব্যাংকের পটুয়াখালী জেলা আঞ্চলিক ব্যবস্থাপক প্রদীপ কুমার হাওলাদার বলেন,বিষয়টি আপনাদের কাছ থেকেই শুনলাম যদি ঘটনা সত্যি হয়ে তাকে তাহলে মির্জাগঞ্জ শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD