মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশালে সংখ্যালগু গৃহবধুকে তুলে নিয়ে ধর্ষনের হুমকি দেওয়ার অভিযোগ

বরিশালে সংখ্যালগু গৃহবধুকে তুলে নিয়ে ধর্ষনের হুমকি দেওয়ার অভিযোগ

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
সংখ্যালগু গৃহবধুকে তুলে নিয়ে ধর্ষনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া
গেছে। এঘটনায় ভুক্তভোগি গৃহবধু ৯৯৯ নাম্বারে ফোন করার পর ঘটনাস্থল পরিদর্শন
করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত নয়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার
মহিষা গ্রামে।

ভুক্তভোগি গৃহবধু রুম্পা পাল অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন যাবত সরিকল-
আগরপুর পাকা সড়কের পাশে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছি।

বিগত সরিকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার দিনমজুর স্বামী সুমন পাল বর্তমান
মেম্বার রনি মোল্লার সমর্থক ছিলেন।

সেই থেকে পরাজিত প্রার্থী হুমায়ুন খলিফা
আমার স্বামীর ওপর ক্ষিপ্ত। এনিয়ে একদফায় সুমন পালকে পিটিয়ে আহত করেছে হুমায়ুন
খলিফার সমর্থকরা।

শনিবার রাত নয়টার দিকে হুমায়ুন খলিফা,এমদাদ মৃধা, চুন্নু বালি ৭/৮ জন লোক আমার
চায়ের দোকানে এসে বলে তোর স্বামী সুমনকে বলবি রনি মেম্বারের সাথে যেন ও না
চলে।

এরপরও যদি রনি মেম্বারের সাথে তোর স্বামীকে দেখি তাহলে তোকে দোকান থেকে
তুলে নিয়ে গণধর্ষন করমু। পরে আমি ৯৯৯ নাম্বারে ফোন করলে হুমকিদাতারা চলে যায়।

এবিষয়ে জানতে অভিযুক্ত হুমায়ুন খলিফার ০১৭৯৮১২৮৩০৩ নাম্বারে একাধিকবার ফোন
করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।

তবে ঘটনার সাথে নিজেদের
কোন সংশ্লিষ্টতা নেই বলে দাবী করেছেন এমদাদ মৃধা ও চুন্নু বালি।

এ বিষয়ে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আজাদ হোসেন জানান, ৯৯৯
নাম্বারে থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগকারী ও তার পক্ষের লোকজন ছাড়া
কাউকে পাওয়া যায়নি।

উল্লেখ্য গত কয়েকদিন যাবত সরিকলে দুই গ্রæপের হামলা-পাল্টা
হামলার জেরধরে মামলা হয়।

ওই মামলায় একপক্ষ পলাতক ও অপরপক্ষ জামিনে রয়েছে। জামিনে
থাকা পক্ষ ৫/৭টি মোটরসাইকেল বহর নিয়ে চলাফেরা করে আসছে।

এতে ওই এলাকার
সাধারণ জনগনের মধ্যে আতংক বিরাজ করছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD