মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশালে ২১০ পিস ইয়াবাসহ আটক দুই মাদক বিক্রেতা

বরিশালে ২১০ পিস ইয়াবাসহ আটক দুই মাদক বিক্রেতা

Sharing is caring!

শামীম আহমেদঃ

বরিশালে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে বরিশাল কোতয়ালি
মডেল থানা পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) রাত পৌণে ১২ টার দিকে নগরীর ২১ নং ওয়ার্ডস্থ
হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন আবাসিক হোটেল ‘প্রেসিডেন্ট’র তৃতীয়
তলার ৩০১ নং কক্ষে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পটুয়াখালীর মহিপুর থানাধীন বিপিনপুরের নুরুল আমিনের ছেলে
মোঃ নাইম (২৫), চট্রগ্রামের উত্তর সরাইপাড়ার আবু তাহেরের ছেলে মোঃ তারিকুল
ইসলাম শাওন (২৯)।

পুলিশ জানায়- শুক্রবার রাত পৌণে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি
মডেল থানার এসআই রেজাউল ইসলাম রেজা, এএসআই আসাদুজ্জামান সংগীয় ফোর্স
নিয়ে নগরীর ২১ নং ওয়ার্ডস্থ হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন আবাসিক হোটেল
‘প্রেসিডেন্ট’র তৃতীয় তলার ৩০১ নং কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করেন।


সময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক
বলেন- আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD