মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক এনজিও কর্মকর্তা আটল

পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক এনজিও কর্মকর্তা আটল

Sharing is caring!

 নিজস্ব প্রতিবেদক, এস আল-আমিন খাঁন পটুয়াখালীঃ

রিক এনজিও গ্রাহকদের ঋণ দেয়ার কথা বলে প্রায় ১৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে পলাতক বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) এর ক্রেডিট অফিসার কাওসার আলীকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুর ১২ টায় পটুয়াখালী সদর থানা পুলিশের আয়োজিত এক প্রেসব্রিফি-এ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম আহম্মেদ জানান, গত ১৭ মার্চ বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) এর পটুয়াখালী শাখার ব্যাবস্থাপক মোঃ মিরাজ শেখ বাদি হয়ে রিক’এর ক্রেডিট অফিসার কাওসার আলীর বিরুদ্ধে সদর উপজেলার বদরপুর ইউনিয়নে ৯৩ জন গ্রাহকের প্রায় ১৩ লক্ষ টাকা নিয়ে পালানোর অভিযোগ এনে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করেন।

বিট অফিসার কর্তৃক অভিযোগের বিষয়টি এলাকাবাসীর কাছ থেকে নিশ্চিত হয়ে অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা শুরু করে ২১ মার্চ বৃহস্পতিবার নওগা থেকে পলাতক রিক’র ক্রেডিট অফিসার কাওসার আলীকে গ্রেফতার করা হয়। এদিকে পলাতক কাওসার আলীর গ্রেফতার খবরে থানায় ছুটে আসেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।

তারা তাদের অর্থ উদ্ধারের পাশাপাশি প্রতারক কাওসার আলীর শাস্তির দাবি জানান।

প্রেসব্রিফিং শেষে গ্রেফতারকৃত প্রতারক কাওসার আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD