রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পৌর এলাকায় গরু-ছাগলের উপদ্রব আর ময়লা আবর্জনায় অতিষ্ঠ কলাপাড়ার নাগরিক

পৌর এলাকায় গরু-ছাগলের উপদ্রব আর ময়লা আবর্জনায় অতিষ্ঠ কলাপাড়ার নাগরিক

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  :
পটুয়াখালীর কলাপাড়ায় প্লাষ্টিকের ময়লা ডাষ্টবিনের পাশে বাঁশ পুঁতে রশি দিয়ে বেঁধে রেখেও সড়কে যত্র তত্র ময়লা, আবর্জনা ছিটানো ঠেকানো যাচ্ছে না। প্রতিনিয়ত গরু, ছাগল, ভেড়া এসে ডাষ্টবিনে মুখ দিয়ে সড়কের উপর উল্টে ফেলছে ডাষ্টবিন।
অত:পর ডাষ্টবিনে ফেলা গেরস্থালি ময়লা আবর্জনা খাচ্ছে গৃহপালিত পশুর দল।
এভাবে সড়কের উপর ছিটিয়ে ফেলা ময়লা আবর্জনা গোটা শহরকে অপরিচ্ছন্ন করে তুলছে। এতে নাক চেপে সড়কে হাঁটতে বাধ্য হচ্ছে পথচারীরা।
এছাড়া শহরের মুদি ও কাঁচামাল ব্যবসায়ীদের দেখা যাচ্ছে কিছুক্ষন পর পর গরু, ছাগল, ভেড়া তাড়াতে। নতুবা তাদের নিত্য পন্য সামগ্রী খেয়ে পেট ভরছে গরু, ছাগল, ভেড়ার দল।
এমন চিত্র এখন পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে।
দেশের দক্ষিন জনপদের প্রথম শ্রেনীর এ পৌরসভাকে নাগরিক সেবায় অনন্য, ষ্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তোলার নির্বাচনী অঙ্গীকার ছিল মেয়র, কাউন্সিলরদের। অথচ মুষ্টিমেয় ক’জন প্রভাবশালী গরু, ছাগল, ভেড়া মালিকের কাছে জিম্মি হয়ে নাগরিক দুর্ভোগ লাঘবে কোন পদক্ষেপ নিচ্ছেন না মেয়র, কাউন্সিলররা।
জানা যায়, পৌরশহরের ব্যবসায়ী সহ সাধারন নাগরিকরা গরু, ছাগল, ভেড়ার উপদ্রবে এখন অতিষ্ঠ। ভুক্তভোগী ব্যবসায়ী সহ অতিষ্ঠ সাধারন মানুষ এ বিষয়ে বারংবার পৌরসভায় অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পায়নি। বন্দর ব্যবসায়ী সমিতি গরু, ছাগলের উপদ্রব রোধে শহরে কয়েকবার মাইকিং করার পরও নাগরিকরা কোন সুুফল পায়নি। পৌরসভা কর্তৃপক্ষ এ নিয়ে পদক্ষেপ নেয়ার কথা বললেও অদ্যবধি দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি। আর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের অভিযোগ গরু, ছাগলের উপদ্রব রোধে পৌরসভা কর্তৃপক্ষের কোন সহযোগীতা না পাওয়ায় ব্যবসায়ী সমিতির গৃহীত উদ্দোগ ভেস্তে গেছে।
কলাপাড়া পৌরশহরের এতিমখানা ৪ নং ওয়ার্ডের নাগরিক মাসুম বিল্লাহ বাধন বলেন, আমার বাসার একটু কাছেই পৌরসভার ময়লা ফেলার ডাষ্টবিন। আমরা প্রতিদিনের গেরস্থালি ময়লা, আবর্জনা ডাষ্টবিনে ফেলি। অথচ কসাই পট্রি এলাকার রশি ছেড়ে পালা কয়েকটি গরু, ছাগল এসে ডাষ্টবিন উল্টে সড়কের উপর ফেলে রাখে। একই ওয়ার্ডের গৃহবধূ উম্মে হাফসা বলেন, রাম ছাগলের অত্যাচারে আমরা অতিষ্ঠ।
ছাগল ঘরে ঢুকে ধান-চালের ড্রাম ভেঙ্গে ফেলায় ছাগল মালিক কিংবা পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোন ফল হয়নি।

কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম বলেন, মুদি ও কাঁচামাল ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে আমরা সমিতির উদ্দোগে গরু, ছাগলের উপদ্রব রোধে শহরে কয়েকবার মাইকিং করিয়েছি। পৌরসভা কর্তৃপক্ষের সহায়তা না পাওয়ায় আমাদের উদ্দোগ ফলপ্রসু হয়নি।

পৌরসভার ব্যবসায়ী সমবায় সমিতির যুগ্ম সম্পাদক রেহান উদ্দিন বলেন, এ বিষয়ে প্রতিকার পেতে আমরা কয়েকবার মাইকিং করিয়েছি। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষের কোন তদারকি না থাকায় বিষয়টি আলোর মুখ দেখেনি।
কলাপাড়া পৌরসভার সচিব কাব্য লাল চক্রবর্ত্তী বলেন, নাগরিক সচেতনতা সৃষ্টিতে এ বিষয়ে আমরা কয়েকবার মাইকিং করিয়েছি। বর্তমানে মেয়র মহোদয় চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। তিনি দেশে ফিরে এলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD