মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
কলাপাড়া পৌর মেয়রের ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চেয়ে ম্যাসেজ দিচ্ছে প্রতারক চক্র 

কলাপাড়া পৌর মেয়রের ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চেয়ে ম্যাসেজ দিচ্ছে প্রতারক চক্র 

Sharing is caring!

 কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ হ্যাক করে  বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানের কাছে টাকা চেয়ে ম্যাসেজ দিচ্ছে একটি প্রতারক চক্র।
জানা যায়, কলাপাড়া  পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ছুটি নিয়ে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করায় সংঘবদ্ধ প্রতারক চক্রটি বেপরোয়া হয়ে মেয়রের শুভাকাঙ্ক্ষী ও ঘনিষ্ঠজনদের কাছে টাকা চেয়ে ম্যাসেজ দিচ্ছে।
বিষয়টি ফাঁস হয়ে পড়ায় মেয়রের পরিবারের পক্ষ থেকে সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন। এবং এ ঘটনার প্রতিকারে মেয়রের ছোট ভাই স্বপন হাওলাদার কলাপাড়া থানায় ৫৬৫ নম্বর সাধারণ ডায়েরী করেছেন।
এ বিষয়ে পৌর মেয়রের ছোট ভাই স্বপন হাওলাদার বলেন, আমাদের এক স্বজনের কাছে ইমার্জেন্সি ম্যাসেজ দেয়ায় তিনি প্রতারক চক্রের দেয়া বি-ক্যাশ নম্বর ০১৭১২৮৭৭২৪২ এ বিশ হাজার টাকা পাঠিয়েছেন।
এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টাকা চেয়ে ম্যাসেজ দেয়ায় আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। হ্যাকার চক্রটিকে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করছি।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন, এ বিষয়ে একটি জিডি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD