বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
কলাপাড়ায় নিহত জুয়েলের পরিবারের পাশে লাভ শেয়ার বিডি

কলাপাড়ায় নিহত জুয়েলের পরিবারের পাশে লাভ শেয়ার বিডি

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি  : ঢাকার বেইলী রোডের গ্রীণ কোজি ভবনে ভয়াবহ আগুনে নিহত পটুয়াখালীর কলাপাড়ার জুয়েল রানার পরিবারের পাশে দাড়িয়েছে প্রবাসী বাংলাদেশীদের অর্থায়নে পরিচালিত মানবাধিকার সেচ্ছাসেবী সংগঠন লাভ শেয়ার বিডি ইউ এস।

বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া উপজেলা পরিষদ দরবার হলে লাভ শেয়ার বিডি সংগঠনের সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী জাকির চৌধুরী ও  বিশ্ব ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ড. এস এম জিয়া উদ্দিন হায়দারের উদ্যোগে প্রেরিত এ সহায়তা উপজেলার মিঠাগজ্ঞ ইউনিয়নের নিহত জুয়েল রানার বৃদ্ধ পিতা ইসমাইল গাজী ও স্ত্রী রেবেকা সুলতানার হাতে ৫০ হাজার টাকা তুলে দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

এ সময় ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  আক্কাস সিকদার,  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলক সাহা , প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জলিল, স্বেচ্ছাসেবক আবু তাহের লিটন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দিন খান দুলাল এবং নিহত জুয়েল রানার মা, দুই সন্তান আট বছরের মেয়ে তাসমিমা ও তিন বছরের ছেলে তাইফুর উপস্থিত ছিলেন।

ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  আক্কাস সিকদার বলেন, লাভ শেয়ার বিডি সংগঠনের পক্ষ থেকে বেইলী রোডের আগুনে পুড়ে নিহত গরীব পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা করা হচ্ছে।  এ সহায়তার ৫০ হাজার টাকা নিহত  জুয়েলের পিতা ও স্ত্রীর হাতে তুলে দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD