মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
পটুয়াখালীর বাউফলে এক নারী ধর্ষিত, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

পটুয়াখালীর বাউফলে এক নারী ধর্ষিত, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় এক নারীকে (২৮) ধর্ষনের ঘটনায় সুজন হাওলাদার (২৪) নামের এক ছাত্রলীগ নেতা ও রাজিব হাওলাদার (২২) নামের এক অটো গাড়ির চালককে আটক করেছে থানা পুলিশ। গত (৩রা মার্চ) রোববার দুপুরে বাউফল থানার এসআই মনিরুজ্জামান ও এসআই মাসুদের নেতৃত্বে পুলিশ পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া বাজার থেকে তাদের আটক করে।

খোজ নিশে জানা গেছে, কয়েকদিন আগে সুজন ও রাজিব ওই নারীকে ধর্ষন করে।এসময় আপত্তিকর অবস্থার ছবি তারা মোবাইলে ধারণ করে।এরপর ওই ছবি দেখিয়ে তার সাথে পুনরায় শারীরিক সম্পর্ক করতে চায়। ওই মহিলা এতে রাজি না হওয়ায় ওই আপত্তিকর ছবি তার স্বামীর কাছে পাঠানো হয়।

এ ঘটনায় ওই নারী রবিবার সকালে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ দুপুর ১টায় তাদের আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃত সুজনের বাবার নাম জাহাঙ্গীর হোসেন। সুজন কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আর রাজিবের বাবার নাম ফজলু হাওলাদার।

রাজিব অটো গাড়ির চালক বলে জানা গেছে। এ বিষয় বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই নারীকে ধর্ষন করা হয়েছে এবং ছবি তুলে তার স্বামীর কাছে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত দুই যুবককে আমরা আটক করতে সক্ষম হয়েছি বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD