বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
গলাচিপায় ভুল ঔষধ ব্যবহারে লক্ষাধিক টাকার ধনিয়া ও লাল শাক নষ্ট, কৃষকের মাথায় হাত

গলাচিপায় ভুল ঔষধ ব্যবহারে লক্ষাধিক টাকার ধনিয়া ও লাল শাক নষ্ট, কৃষকের মাথায় হাত

Sharing is caring!

 মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় ভুল ঔষধ ব্যবহারে লক্ষাধিক টাকার ধনিয়া ও লাল শাক নষ্ট হয়ে যাওয়ায় ঋণগ্রস্থ কৃষকের দুশ্চিন্তায় মাথায় হাত।

ঘটনাটি ঘটেছে উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পূর্ব মাঝগ্রাম এলাকার মৃত নুর হোসেন গাজীর ছেলে কৃষক মো. কবির গাজীর ক্ষেতে। এ বিষয়ে কৃষক মো. কবির গাজী (৫০) জানান, আমি একজন শারীরিক প্রতিবন্ধী ও দরিদ্র মানুষ।

দেশের বিভিন্ন প্রান্তে ফসল চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে দেখে আমিও ধনিয়া ও লাল শাক চাষে উদ্বুদ্ধ হই। আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং নিজের জমানো কিছু টাকা দিয়ে ৩০ কড়া জমি ৬০ হাজার টাকায় কট কবলা রাখি।

ঐ জমিতে আমি ধনিয়া ও লাল শাক চাষ করি। ফসল ভাল হলেও পরে ছত্রাক ভাইরাসে আক্রমন করে ফসল নষ্ট হওয়ার উপক্রম হলে আমি কীটনাশক ঔষধ কিনে ক্ষেতে দিলে ধীরে ধীরে ছত্রাকের মাত্রা না কমে আরো বেড়ে গেছে এবং জমির মাঝে মাঝে বিভিন্ন অংশ পুড়ে যায়। এতে আমার লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। আমি এখন ব্যাংকের ঋণ কীভাবে শোধ করব বুঝতে পারছি না।

 

এখন আমাকে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। এ বিষয়ে কবির গাজীর স্ত্রী রেহেনা বেগম (৩৮) জানান, আমার স্বামী একজন প্রতিবন্ধী মানুষ। সংসারে অভাব অনাটন দূর করতে এ বছর ঋণ নিয়ে ধনিয়া ও লাল শাক চাষ করেন।

কিন্তু ছত্রাকের আক্রমন দূর করতে আমার স্বামী কয়েক দফা কীটনাশক প্রয়োগ করেও মিলছে না প্রতিকার।

ধনিয়া ও লাল শাক নষ্ট হয়ে যাওয়ায় এখন সংসারে অভাব আরো বেরে গেছে। আমরা এখন কীভাবে ঋণ পরিশোধ করব জানি না, এখন মনে হচ্ছে না খেয়ে থাকতে হবে।

এ বিষয়ে চিকনিকান্দী ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, কবির গাজী অসহায় প্রতিবন্ধী মানুষ। অনেক কষ্টে চলে ওর সংসার। লাভের আশায় ধনিয়া ও লাল শাক চাষ করলেও ওর ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

কীটনাশক দিয়েও কোনো কাজ হচ্ছে না। তার অনেক আর্থিক ক্ষতি হয়ে গেল।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা হলে কৃষি অফিসার আরজু আক্তার জানান, এ বছর ৯৫০ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজির চাষ হয়েছে।

গত মৌসুমে সবজির ভালো দাম পেয়ে এবারও আশার আলো নিয়ে শত শত বিঘা জমিতে সবজি চাষ করে কৃষকরা। আমার বিভিন্ন সময় কৃষকদের প্রশিক্ষণ দিয়ে সময় উপযোগী চাষ পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি সরকারীভাবে বিনামূলে সার ও বীজ বিতরণ করি। তবে কোন কৃষকের ফসল নষ্ট হলে সরকারীভাবে প্রনোদনা দেয়ার চেষ্টা করব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD