মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বরিশালে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৪৩ মণ জাটকা জব্দ

বরিশালে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৪৩ মণ জাটকা জব্দ

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
বরিশালের গৌরনদী ও বাবুগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৩ মণ জাটকা সহ বিপুল
পরিমাণ অবৈধ জাল জব্দ ও চারজনকে আটক করা হয়েছে।

সোমবার ভোরে মৎস্য অধিদপ্তর, র‍্যাব-৮ ও থানা পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, আড়িয়াল
খাঁ নদী সংলগ্ন জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরজাহাপুর, চর ফতেহপুর, নতুন চর এবং
গৌরনদী উপজেলার টরকী মাছ বাজার ও আড়তে পৃথকভাবে অভিযান চালিয়ে প্রায় ৪৩ মন
জাটকা জব্দ করা হয়। এসময় জাটকা পরিবহনের দায়ে চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মোবাইল কোর্ট চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই
অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ চরঘেরা ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।পাশাপাশি জব্দকৃত জাটকা বাবুগঞ্জ,
গৌরনদী, আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এতিমখানা ও দু:স্থদের বিতরণ করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু
আবদুল্লাহ খান। অভিযানকালে অন্যান্যদের উপস্থিত ছিলেন গৌরনদী মৎস্য কর্মকর্তা
আবুল বাসার, র‍্যাব-৮ এর ডিএডি মো: কামরুজ্জামান প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD