বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বিআরইউ’র আয়োজনে অমর ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত

বিআরইউ’র আয়োজনে অমর ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে অমর ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সংগঠন কার্যালয়ে এ চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় ।

চিত্রাংকন প্রতিযোগীতায় শূন্য থেকে দশম শ্রেনি পর্যন্ত ৩টি গ্রুপে ভাগ হয়ে দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।

এছাড়া কুইজ প্রতিযোগীতায় প্রথম থেকে দশম শ্রেনি পর্যন্ত ২টি গ্রুপে ভাগ হয়ে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের আগামীকাল ২১ শে ফেব্রুয়ারি বেলা ১১ টায় পুরস্কার দেয়া হবে। চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা শেষে “ভাষা আন্দোলনে বরিশাল” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল মারুফ। বিআরইউর সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, শিশু সংগঠক ও কবি নজমুল হোসেন আকাশ, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল,

এম এ জি কবির বুলু, পরিমল কুমার ঘোষ, মকবুল বেগ, কেশব চন্দ্র কর, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ ও সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিথুন সাহা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, মোহাম্মদ আলী খান জসিম, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, বিধান সরকার, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সহ-সভাপতি রাহাত খান,

বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গাজী শাহ রিয়াজ, সাংবাদিক কাওসার হোসেন রানাসহ বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীরা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD