বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
বিআরইউ’র আয়োজনে ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে ৩ দিনব্যাপী কর্মসূচী গ্রহণ

বিআরইউ’র আয়োজনে ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে ৩ দিনব্যাপী কর্মসূচী গ্রহণ

Sharing is caring!

প্রতিবছরের ন্যায় এ বছরও অমর ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) ৩ দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে, ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শণী, ভাষা সৈনিকদের মরণোত্তর সম্মাননা প্রদান, চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা।

সোমবার ( ১৯ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় সংগঠন কার্যালয়ে ৩ দিনব্যাপী ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শণীর উদ্বোধন করবেন বরিশালের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। ভাষা আন্দোলনে অবদান রাখায় বরিশালের ৩ জন ভাষা সৈনিককে মরণোত্তর সন্মাননা প্রদান করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরিশালের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি থাকবেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুস, চারুকলা বরিশালের সভাপতি অধ্যাপক দিপংকর চক্রবর্তী। মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী সকাল ১০ টায় চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। এরপর ভাষা আন্দোলনে বরিশাল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ।

বিশেষ অতিথি থাকবেন শিশু সংগঠক নজমুল হোসেন আকাশ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী। ২১ শে ফেব্রুয়ারী বুধবার বেলা ১১ টায় ভাষা আন্দোলন ও বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে এবং কবি অরুপ তারুকদার ও তপংকর চক্রবর্তীকে সংবর্ধনা দেয়ার পর চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে ।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় পরিষদের সদস্য সৈয়দ দুলাল,ঘাতক দালাল নির্মুল কমিটি বরিশাল জেলার সভাপতি কাজল ঘোষ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD