মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশালে জেলেদের মাঝে ছাগল বিতরণ

বরিশালে জেলেদের মাঝে ছাগল বিতরণ

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল সদর উপজেলায় জে‌লে‌দের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত দরিদ্র মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১২ টার সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আ‌য়োজ‌নে উপজেলা পরিষদ চত্ত্বরে ২০ জন মৎস্য কার্ডধারী প্রকৃত জেলেদের মা‌ঝে ২০‌টি ছাগ‌লের খোয়ারসহ ২টি করে মোট ৪০টি বকরি ছাগল বিতরণ করা হয়। এছাড়া ৩০০টাকার স্ট্যাম্পে চুক্তি করে কোন অর্থ লেনদেন ছাড়াই প্রতিজন জেলের মাঝে ছাগল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব উল্লাহ মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন। উক্ত আয়োজনে প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, সহকারী শিক্ষা অ‌ফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প‌রিসংখ‌্যান কর্মকর্তা, মে‌রিন ফিশারীজ অ‌ফিসার, চেয়ারম‌্যান, চন্দ্রমোহন ইউ‌নিয়ন প‌রিষদ ও বি‌ভিন্ন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ১ম বার ও ২য় বার গরু বিতরণ ও ৩য়বার জেলেদের মাঝে ছাগল বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD