শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
এবার গাড়ি পাচ্ছেন ৬২ অতিরিক্ত জেলা জজ

এবার গাড়ি পাচ্ছেন ৬২ অতিরিক্ত জেলা জজ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেক্স: সব জেলা জজদের গাড়ি দেওয়ার পর এবার অতিরিক্ত জেলা ও দায়রা জজদের গাড়ি দেওয়া হচ্ছে।

সোমবার (১ জুলাই) ৬২ অতিরিক্ত জেলা জজকে ৬২টি সিডান কার হস্তান্তর করবেন আইনমন্ত্রী আনিসুল হক।

ওইদিন দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আব্দুল গণি রোডের নিবন্ধন অধিদপ্তরে এসব গাড়ি হস্তান্তর করা হবে। 

গাড়ি সরবরাহ সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের এক স্মারকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ/অতিরিক্ত মহানগর দায়রা জজদের তালিকা দেওয়া হয়।   

এর আগে, গত বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকার আব্দুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে জেলা জজদের গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে গাড়ি বিষয়ে আইনমন্ত্রী বলেছিলেন, ২০১৮-১৯ অর্থবছরে ৩৮ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৩২০ টাকা ব্যয়ে ১০৯টি সিডান কার এবং ৬টি মাইক্রোবাস ক্রয় করা হয়েছে। এগুলোর মধ্যে জেলা ও দায়রা জজ/সমমর্যাদার কর্মকর্তাদের জন্য ৪৬টি কার ক্রয় করা হয়েছে। যার প্রতিটির মূল্য ৩৭ লাখ ৪৩ হাজার ৩৫৫ টাকা। অতিরিক্ত জেলা ও দায়রা জজদের জন্য ৬২টি কার ক্রয় করা হয়েছে। যার প্রতিটির মূল্য ২৯ লাখ ৫৯ হাজার টাকা। 

এছাড়া ৬৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের জন্য একটি কার এবং ২ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ৬টি জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য ৬টি মাইক্রোবাস ক্রয় করা হয়। ওইদিন ৪৬ জন জেলা ও দায়রা জজ/সমমর্যাদার বিচারককে ৪৬টি গাড়ির চাবি হস্তান্তর করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD