মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
গলাচিপায় স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টায় মামলা

গলাচিপায় স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টায় মামলা

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা শনিবার (১০ ফেব্রæয়ারি) মোঃ মারুফ (১৫) নামে এক স্কুলছাত্রের বিরুদ্ধে গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। পুলিশ ওই দিন অভিযুক্ত মোঃ মারুফকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে।

গত বুধবার (৭ ফেব্রæয়ারি) উপজেলার গোলখালী ইউনিয়নের বড়গাবুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারুফ ওই গ্রামের মোঃ ফেরদাউস হাওলাদারের ছেলে। তবে মোঃ মারুফকে ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলার আসামি করা হয়েছে বলে দাবি করেন অভিযুক্তকারীর পরিবার। মামলার বিবরণ জানা যায়, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড়গাবুয়া গ্রামের মোঃ ফেরদাউস হাওলাদারের ছেলে মোঃ মারুফ একই গ্রামের একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র।

একই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ধর্ষণের শিকার হওয়া ওই স্কুলছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিতো মারুফ। বুধবার বিকেলে স্কুলছাত্রীটি হরিদেবপুর থেকে বোনের বাড়ি গাজীপুর গ্রামে অটো রিকশায় যাওয়ার পথে বড়গাবুয়া গ্রামের একটি পরিত্যাক্ত বাড়িতে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ মারুফের বাবা মোঃ ফেরদাউস হাওলাদার বলেন, আমার ছেলে নাইনে পড়ে। ঘটনার দিন আমার ছেলে বাড়িতে ছিলো। কী ঘটছে আমি তা জানি না। আমিও এ ঘটনার প্রকৃত বিচার চাই।

এ বিষয় উক্ত এলাকার মোঃ জলিল আকন(৭০) বলেন যে, মহিউদ্দিন চক্রান্ত করে ফেরদাউস হাওলাদারের ছেলে মোঃ মারুফ কে ষড়যন্ত্র মূলক ধর্ষনের কথা বলে এবং অভিযুক্তকারীর বাবা গোলখালী ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হাওলাদারের মাধ্যমে মারুফের কাছে বিবাহের প্রস্তাব দেয়।

এতে মোঃ মারুফের বাবা রাজি না হওয়ায় নতুন ফন্দি তৈরি করে বলে আমার মেয়েকে ধর্ষন করেছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফোরদৌস আলম খান বলেন, ভিকটিমকে উদ্ধার করে মেডেকেল টেস্টের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD