মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশালে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল, মোঃ শওকত আলী।

বরিশালে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল, মোঃ শওকত আলী।

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স:

৯ ফেব্রুয়ারি সকাল ১১ টায় জেলা প্রশাসন ও বিসিক বরিশাল এর আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৪ বেলুন-ফেস্টুন উড়িয়ে বিসিক উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ, বরিশাল মোঃ জামিল হাসান বিপিএম-সেবা, পিপিএম, সভাপতি বিসিক শিল্প মালিক সমিতি বরিশাল ও চেয়ারম্যান ফরচুন সুজ লিঃ মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, ডিজিএম বিসিক বরিশাল মোঃ নজরুল ইসলামসহ, মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাবৃন্দ। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে দশ দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা উদ্যোক্তাদের বিভিন্ন বিষয় তুলে ধরে কথা বলেন। মেলায় উদ্যোক্তাগণ তাদের নিজেদের হাতে বানানো ও বানিজ্যিক বিভিন্ন রঙ্গের বাহারী পোষাক, ছোট শিশুদের উলের কাপড়, পাটের তৈরী সামগ্রী, মেয়েদের রুপচর্চার নানা-সামগ্রী, বাসায় বানানো কিন্তু অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে বিক্রি হয় এমন নানা স্বাদের খাবারের সমাহার যার মাঝে রয়েছে নানা স্বাদের আচার ও দেশী-বিদেশী মেক-আপ সামগ্রী বিক্রয়ের স্টলসহ ৬৫টি স্টল স্থান পেয়েছে যা উদ্বোধনী দিনেই মানুষের পদচারণায় দিনব্যাপী মুখরিত ছিল। এছাড়া মেলায় আগত শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD