মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
পটুয়াখালীর মহিপুরে ইউপি চেয়ারম্যান আনসার মোল্লাকে হাতুরি পেটা, গুরুতর আহত

পটুয়াখালীর মহিপুরে ইউপি চেয়ারম্যান আনসার মোল্লাকে হাতুরি পেটা, গুরুতর আহত

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতনিধি : পটুয়াখালীর মহিপুরের লতাচাপলী ইউপি চেয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লা সন্ত্রাসী হামলার শিকার হওয়ার খবর পাওয়া গেছে। গত বুধবার রাত ৮টার দিকে আলীপুর অগ্রণী ব্যাংক সংলগ্ম রাস্তায় তার বাসার কাছে এ হামলার ঘটনাটি ঘটে। হামলাকারীরা তাকে হাতুরি দিয়ে তার দু,পায়ের হাটু পর্যন্ত থেতলে দিয়েছে। হামলাকারীরা শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এসময় তার স্ত্রীর উপরও হামলা চালানো হয়েছে বলে জানা যায়।

হামলার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী পরবর্তী সহিংসতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে তার পরিবারের দাবী।

আহত লতাচাপলী ইউপি চেয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লা ঘটনার বরাত দিয়ে জানান, গ্রামের বাড়ি ইউনিয়নের তাহেরপুর থেকে আলীপুরস্থ বাসায় ফেরার পথে হত্যা উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে আমার উপর। যুবলীগ নেতা নজরুল ইসলাম ফকিরের নেতৃত্বে আলম ফকির, সোহেল ফকির, সেলিম ফকির, শাহীন, সুমন, রাজু, হেলেন কিলার বিউটিসহ আরো কয়েকজন সহ এ হামলা চালিয়েছে।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক মুমসাদ সায়েম পুনাম বলেন, তার দু’পা ও কাধসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত ইউপি চেয়ারম্যানের বড় ভাই কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা দৈনিক আনন্দ বাজারকে জানান, পূর্ব পরিকল্পিতভাবে তারা আমার ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে বলে তার দাবী। এছাড়াও তিনিসহ তার পরিবারকে আওয়ামী লীগ রাজনীতি থেকে দুরে রাখতেই বিএনপিসহ বিভিন্ন দল থেকে আগত নব্য আওয়ামী লীগের দাবীদাররা নির্বাচনের পর এ পর্যন্ত ২৫-৩০ টি হামলার ঘটনা ঘটিয়েছে। নির্বাচনী সহিংসতা বন্ধে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সহ তার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ ব্যপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, হামলার পর ঘটনাস্থালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD