মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
পটুয়াখালীতে পাঠ্য বইয়ের ভেতরে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ

পটুয়াখালীতে পাঠ্য বইয়ের ভেতরে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ

Sharing is caring!

এস আল-আমিন খাঁন, নিজস্ব প্রতিবেদকঃ

মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের ৮ নং ওয়ার্ড কলাতলা এলাকায় থেকে পাঠ্য বইয়ে গাঁজা বহনকারী তিন জনকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন-পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর বল্লভপুরের মৃত আজিজ তালুকদারের ছেলে মো. জালাল তালুকদার(৫৫), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামের মৃত হরে কৃষ্ণ পালের ছেলে শ্রী দ্রুব পাল(৫৬), এবং সদর উপজেলার বদরপুরের মৃত আসমত আলী ফরাজীর ছেলে মো. আলম ফরাজী(৫২)।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সুত্রে,-র্দীঘ দিন থেকে চট্টগ্রামের দ্রুব পাল পটুয়াখালীর জালাল ও আলম ফরাজীকে গাঁজা সরবরাহ করতেন। ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সঞ্জীব কুমার সরকারের নেতৃত্বে ওৎপাতেন ডিবি পুলিশ। উল্লেখিত তথ্যের ভিত্তিতে তিন জনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ের একটি বস্তা জব্দ করেন তারা। বস্তা খুলে দেখতে পান বইয়ের পাতার ভেতরের অংশ কেটে গাঁজা সংরক্ষনের স্থান তৈরী করে দুই কেজি গাঁজা বহন করে নিয়ে যাচ্ছেন তারা।

এসময় ডিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান-পটুয়াখালীর বিভিন্ন স্থানে বিক্রি করার জন্য চট্টগ্রাম থেকে এ গাঁজা আনা হয়েছে। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD