মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
ঈশ্বরদীতে ১৩ ঘণ্টা পর মিললো শিশুর মরদেহ

ঈশ্বরদীতে ১৩ ঘণ্টা পর মিললো শিশুর মরদেহ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর মিললো সোহাগ হোসেন খাঁ (৬) নামে একটি শিশুর মরদেহ। এসময় তার বুকের ওপর ফুটবল পাওয়া গেছে।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ৭টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকার একটি করলা ক্ষেতের মাচার নিচে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহত সোহাগ চরগড়গড়ি  গ্রামের দিনমজুর কৃষক আকমল হোসেন খাঁ (২৮) ও শিখা বেগম (২৪) দম্পত্তির ছেলে এবং স্থানীয় ওসাকা কিন্ডার গার্টেনের নার্সারি ক্লাসের ছাত্র।

সাহাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকির ওই শিশুর পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সোমবার বিকেলে বাড়ির কাছে মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে আর ফিরে  আসেনি সোহাগ। অনেক খোঁজ খবর এবং গ্রামের মসজিদে মাইকিং করেও তার সন্ধান মেলেনি।

মঙ্গলবার সকালে ক্ষেতে করলা তুলতে গিয়ে স্হানীয় এক কৃষক সোহাগের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেয়। পরে স্হানীয় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) মারফত খবর পেয়ে বিষয়টি ঈশ্বরদী থানা পুলিশকে অবগত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শত্রুতার জেরে কেউ এই শিশুটিকে হত্যা করে থাকতে পারে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, একটি শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে  আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD