মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে ট্যুর এন্ড ট্রাভেলস গ্রুপের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে ট্যুর এন্ড ট্রাভেলস গ্রুপের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশালে বর্ণাঢ্য আয়োজনে ট্যুর এন্ড ট্রাভেলস গ্রুপের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ২৬ শে জানুয়ারি শুক্রবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলে দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার সীমা আক্তার।এছাড়া উক্ত আয়োজনে গ্রুপের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

দুপুর ১২ ঘটিকায় প্রধান অতিথি কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন। এছাড়া সকাল ১০ ঘটিকায় প্রান্তিক শিল্প গোষ্ঠীর সদস্যরা মনমুগ্ধকর নৃত্য পরিবেশন করে। বিকাল তিনটায় বরিশালের জনপ্রিয় ব্যান্ড কুল ফিউশন গান উপহার দেয়। বিকাল ৫ঘটিকায় লটারির কুপনের পুরস্কার বিতরণ করে সদস্যদের মাঝে। লটারিতে ২০ জন সৌভাগ্য ব্যক্তি পুরষ্কার বিজয়ী হন।১ম পুরস্কার মোবাইল প্রদান করা হয়।

ট্যুর এন্ড ট্রাভেলস অল বাংলাদেশ গ্রুপের এডমিন ও প্রতিষ্ঠাতা শাকিল খান বলেন গ্রুপের সদস্যদের নিয়ে ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।বরিশালে আমাদের গ্রুপের মাধ্যমে অতি কম খরচে বাংলাদেশের বিভিন্ন স্হানে ভ্রমণের আয়োজন করা হয় এবং সঠিক গাইড লাইনের মাধ্যমে যথা স্হানে পৌঁছে দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD