মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
গলাচিপায় ৫’শত পিচ ইয়াবা সহ আটক ১

গলাচিপায় ৫’শত পিচ ইয়াবা সহ আটক ১

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপার গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ হরিদেবপুর বাসষ্ট্যান্ড এর মিজান স্টোর এর বন্ধ দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০০(পাঁচশত) পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী মোঃ মিলন হাওলাদার (৩৭) কে আটক করে পটুয়াখালী ডিবিপুলিশ । পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায় জেলা ডিবিপুলিশ এর অফিসার ইনচার্জ একে এম আজমল হুদা এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ২২ জানুয়ারী সোমবার সকালে মাদক উদ্ধার অভিযানে এই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। আটক কৃত মাদক ব্যাবসায়ী গলাচিপা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইটবাড়িয়া গ্রামের মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে। তবে, ঘটনার সাথে জরিত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এসময়ে গলাচিপা থানার এসআই সঞ্জীব কুমার সরকার ও ফোর্সসহ অভিযান পরিচালোনা করেন। এছাড়া (পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার সর্বমোট ওজন ৫০(পঞ্চাশ) গ্রাম, অবৈধ বাজার মূল্য অনুমান (৩০০×৫০০)=১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বলে জানা যায়। ইয়াবা উদ্ধার সহ আটকের বিষয়ে গলাচিপা থানার ওসি মোঃ ফেরদৌস আলম খান ঘটনা নিশ্চিত করে নিয়োমিত মাদক মামলা প্রক্রিয়াধীন বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD