মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালের আগৈলঝাড়ায় জেলী মিশিয়ে চিংড়ি বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা

বরিশালের আগৈলঝাড়ায় জেলী মিশিয়ে চিংড়ি বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ
বরিশালের আগৈলঝাড়ায় মানবদেহে ক্ষতিকারক জেলী মিশ্রীত গলদা চিংড়ি বিক্রির
অপরাধে এক মৎস্য ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের
বিনাশ্রম কারাদন্ডর রায় প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহম্মদ আলম জানান- সোমবার রাত আটটার
দিকে উপজেলা সদর বাজারে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে
মানব দেহে ক্ষতিকারক নিষিদ্ধ জেলী মিশ্রিত ১০ কেজি গলদা চিংড়ি জব্দ করে।
এ সময় ভ্রাম্যান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার উম্মে ইমামা
বানিন জেলী মিশ্রিত গলদা চিংড়ি বিক্রির অপরাধে মৎস্য বিক্রেতা নগড়বাড়ি
গ্রামের চান মিয়া ফকিরের ছেলে সোহেল ফকিরকে ৫ হাজার টাকা জারিমান,
অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। ওই আদালত জব্দকৃত জেলী
মিশ্রীত গলদা চিংড়ি বিনস্টরও আদেশ দেন।
রাতেই জেলী মিশ্রিত গলদা চিংড়ি কেরোসিন দিয়ে বিনস্ট করা হয় এবং জরিমানার
টাকা দিয়ে মৎস্য বিক্রেতা বিক্রেতা সোহেল ফকির মুক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD