মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বাকেরগঞ্জের নৌকা সমর্থকের হামলায় স্বতন্ত্রী প্রার্থী চুন্নুর দু’কর্মী আহত

বাকেরগঞ্জের নৌকা সমর্থকের হামলায় স্বতন্ত্রী প্রার্থী চুন্নুর দু’কর্মী আহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দুই স্থানে ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বর আবুল কালামের উপর এই বর্বরোচিত হামলা করা হয়। তাকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। দুর্গাপাশা ইউনিয়নের চেয়্যারম্যান হানিফ তালুকদার জানান, নির্বাচনের বিষয় জরুরী কাজ থাকায় কয়েকজন ইউপি সদস্য পরিষদে ছিলেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে একটি সংঘবদ্ধ দল ৫ নং ওয়ার্ডের মেম্বর আবুল কালামের উপর হামলা চালায়।

হামলাকারীরা হলেন,সাবেক ইউপি সদস্য রুবেল মোল্লা, হাবিবুর রহমান খান,তুষার খান,মাসুদ গাজী,মাসুদ রানা,সোহান খান,বাবুল শিকদারসহ ১৫/২০ জন। হামলাকারীদের আঘাতে আবুল কালাম মাটিতে লুটিয়ে পরলে তারা কালাম ফেলে রেখে চলে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় গ্রাম পুলিশ চেয়্যারম্যান হানিফ তালুকদারকে অবহিত করলে চেয়্যারম্যান ঘটনাস্থলে গিয়ে আবুল কালাম কে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেলে পাঠানো হয়। বিষয়টি চেয়্যারম্যান হানিফ তালুকদার বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন কে অবহিত করলে তিনি শর্শি ফারির ইনচার্জ কে ঘটনাস্থলে পাঠান।

আহত কালামের চাচা আব্দুল আজিজ জানান, হামলাকারীদের সাথে আবুল কালামের ব্যাক্তিগত কোন বিরোধ নেই। চেয়্যারম্যান হানিফ তালুকদার জানান, আহত আবুল কালাম নিজ এলাকায় চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুর ট্রাক মার্কার প্রচারণা করেন বলেই এ হামলার ঘটনা ঘটেছে। আর যারা হামলা করেছেন সকলেই নৌকা মার্কার সমর্থন করেন। হামলাকারীরা ঘটনার কিছুক্ষণ আগেও ওই এলাকায় নৌকার পোষ্টার লাগিয়েছিল বলে জানান হানিফ তালুকদার। আহত আবুল কালাম বরিশাল শেরই বাংলা মেডিকেলে দেখতে যান বাকেরগঞ্জের স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নু। এসময় চুন্নু কালামের চিকিৎসার খোজ খবর নেন,এবং উন্নত চিকিৎসার জন্য ব্যাবস্থা করা হবে জানান। এছাড়াও বাকেরগঞ্জের ভরপাশায় ছিদ্দিক মেম্বর নামের এক ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলা হয়েছে, বর্তমানে তিনি বাকেরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন বলে তথ্য পাওয়া গেছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান,দুটি ঘটনারই সংবাদ পেয়েছেন এবং ঘটনাস্থলে লোকও পাঠিয়েছেন। এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি, অভিযোগ আসলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD