মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
গলাচিপায় জমাজমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত-১

গলাচিপায় জমাজমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত-১

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন ,গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পক্ষিয়া এলাকায় সালাম হাওলাদারের বাড়ির সামনের রাস্তায়। পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিত ভাবে হামলার ঘটনা ঘটেছে।এতে গুরুতর আহত হয় খারিজ্জমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কুতুবউদ্দিন টুটু তালুকদার।

মামলা সুত্রে জানাযায় ঘটনাটি ঘটে গলাচিপা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পক্ষিয়া এলাকার সালাম হাওলাদারের বাড়ির সামনের রাস্তায়। ১ নং আসামী মোঃ ফিরোজ তালুকদার(৪৫) গংদের সাথে। তারা একই বংশের, বহুদিন যাবত তাদের সাথে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই সুবাধে গত ২৯ ডিসেম্বর বেলা ১১ টার দিকে বাদী মোঃ কুতুবউদ্দিন তালুকদার পৈতৃক জমিতে মুসুর ডাল ফেলে নিজ বাড়িতে ফেরার পথে আসামী মোঃ ফিরোজ তালুকদার(৪৫),মোঃ পারভেজ তালুকদার(২৮),মোঃ রুবেল তালুকদার(২০),মোসাঃ তাহমিনা বেগম(৪০), মোঃ দুলাল গাজী(৪৬) সহ আরো অজ্ঞাতনামা কয়েকজন মিলে পূর্ব পরিকল্পিত ভাবে একা পেয়ে অতর্কিত এলোপাতালি হামলা চালায়। এতে করে গুরুতর আহত হয় বাদী মোঃ কুতুবউদ্দিন টুটু তালুকদার এবং তার কাছে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এসময় তার ডাকচিৎকারে আশে পাশের স্থানীয়রা আসলে আসামীরা হত্যার হুমকি ধমকি দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাত্ক্ষণিক গলাচিপা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেন।
এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান বলেন আমরা অভিযোগ পেয়েছি এবং অভিযোগটি এজাহার ভুক্ত করা হয়েছে। এখন তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD