মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পুলিশের গাড়িতে বিএনপির হামলা, আটক ৩

ধামরাইয়ে পুলিশের গাড়িতে বিএনপির হামলা, আটক ৩

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঢাকার ধামরাইয়ে বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারের গাজী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কালামপুর এলাকায় বিএনপির মিছিল বের হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির কয়েকজনকে আটক করলে ক্ষিপ্ত হয়ে তারা পুলিশের একটি গাড়িতে হামলা করে ভাঙচুর করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, সকালে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়িতে ঢিল ছুড়ে ক্ষতিগ্রস্ত করে। এ সময় আমাদের তিন পুলিশ সদস্য আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় তিনজনকে আটক করা হলেও তাদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD