মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশালে শিশুদের নিয়ে চাররণকবি মুকুন্দ দাস’র বইয়ের মোড়ক উন্মোচন

বরিশালে শিশুদের নিয়ে চাররণকবি মুকুন্দ দাস’র বইয়ের মোড়ক উন্মোচন

Sharing is caring!

অনলাইন ডেক্স: কোমলমতি শিশুদের নিয়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মিহির দত্ত’র লেখা “বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা চাররণকবি মুকুন্দ দাস”র জীবনীমূলক বইটির মোড়ক শিশুদের নিয়ে উম্মোচন করলেন বিশিষ্টজনেরা।

আজ বুধবার (২৭) ডিসেম্বর বেলা ১১ টায় লেখক মিহির দত্তের বরিশাল নগরীর আগুরপুর রোডস্থ বাসভবন প্রাঙ্গনে এক অনারম্বর অনুষ্ঠানে কোমলমতি শিশুদের সাথে নিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন নগরীর বিশিষ্টজনরা। শহীদ জিতেন্দ্র-সুবীর স্মৃতি সংসদের আয়োজনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এস মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), বরিশাল সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, চারণকবি মুকুন্দ দাস কালি বাড়ি মন্দিরের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুকুল চন্দ্র মুখার্জী, জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সভাপতি বিরেন্দ্র নাথ সমাদ্দার, বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের প্রভাষক অনীশ মন্ডল, প্রভাষক পুনা হালদার, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, প্রকৌশলী (অব.) হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বরিশালের সদস্য সচিব বাহাউদ্দিন গোলাপ ও শহীদ জিতেন্দ্র-সুবীর স্মৃতি সংসদের আহবায়ক আরিফুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বইটির লেখক মিহির দত্তর ছেলে ও শহীদ জিতেন্দ্র-সুবীর স্মৃতি সংসদের সদস্য সচিব শুভব্রত দত্ত। মুলত চারণকবি মুকুন্দ দাসের জীবনীর উপর লেখা বইটি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মিহির দত্ত তার জীবনদশায় লেখা শুরু করেন। কিন্ত তার মৃত্যুতে তা বই আকারে প্রকাশিত হয়নি। দীর্ঘ ১৮ বছর পর ওই পান্ডলিপিকে বই আকারে প্রকাশ করেন তারই ছেলে সাংবাদিক শুভব্রত দত্ত। বইটি আখঁরী প্রকাশনী কর্তৃক প্রকাশ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD