মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২ আহত ৭

ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২ আহত ৭

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। রোববার ২৪শে ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রলিচালক সোহরাব কবিরাজ ও তার সহযোগী রুবেল হাওলাদার। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহম্মেদ জানান, সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল।

পথে নতুন শিকারপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক সোহরাব ও তার সহযোগী রুবেল নিহত হন। এ সময় বাসের অন্তত সাতজন যাত্রী আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা খুবই কম ছিল। আর অবৈধ যানবাহন হিসেবে পরিচিত ট্রলিটি সড়কের মাঝ বরাবর দিয়ে যাচ্ছিল। সেইসঙ্গে দুর্ঘটনার সময় বাসের গতিও বেশ ছিল। যার কারণে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি সড়কের অপর পাশে গাছের উপর আছড়ে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD