মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
পল্লী বিদুৎ’ গাছকাটা শ্রমিকের দা’য়ের কোপে অপর শ্রমিকের মৃত্যু,আহত-২

পল্লী বিদুৎ’ গাছকাটা শ্রমিকের দা’য়ের কোপে অপর শ্রমিকের মৃত্যু,আহত-২

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে পল্লী বিদ্যুতের গাছকাটা কাজে নিয়োজিত এক শ্রমিকের ধারালো দা’য়ের কোপে অপর শ্রমিক জহিরুল ইসলাম আইকন (২২) এর মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে সাইফুল (২৩) ও শাকিব (২০) নামের অপর আরো দুই শ্রমিক।

( ১৯ ডিসেম্বর) মঙ্গলবার সকাল নয়টার সময় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা স্ট্যান্ট সংলগ্ন এলাকায় এ হত্যা কান্ডের ঘটনাটি ঘটে। এঘটনার পর পরই সদর হাসপাতাল চত্ত্বর থেকে অভিযুক্ত শ্রমিক কাওছার বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে মৃত জহিরুল শারিকখালী ইউনিয়নের জাকির আকনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আটটায় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ অফিস থেকে একটি পিকআপ গাড়িতে ৭ জন শ্রমিক বাদুরা সহ ফতুল্লা এলাকায় গাছকাটার উদ্দেশ্যে রওয়ানা দেয়।

এসময় আউলিয়াপুর এলাকার ফতুল্লা নামক স্থানে পৌছলে জহিরুল ও কাওছার তাদের অভ্যন্তরীন বিষয় নিয়ে তর্কে জড়ায়। পরে কাওছার দা দিয়ে জহিরুলের মাথায় আঘাত করে এবং সাইফুল ও শাকিরের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।

তাৎক্ষনিক অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষনা করেন।

এবং অপর দুই শ্রকিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন। এ ব্যপারে পটুয়াখালীর সদর থানার ওসি মো. জসিম জানান,গ্রেফতারকৃত আসামী প্রাথমিকভাবে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD