মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
এক তরুণীর মরদেহ উদ্ধার

এক তরুণীর মরদেহ উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রাম থেকে মিম আক্তার (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত মিম ওই গ্রামের মিজান মৃধার মেয়ে।

মৃতের বাবা মিজান মৃধা বলেন, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পরিবারের সবার অজান্তে বসতঘরের নিজরুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মিম। তবে কি কারণে সে (মিম) ফাঁস দিয়েছে তা জানতে পারিনি।

তিনি আরও বলেন, দুই বছর আগে কালকিনি উপজেলার মোক্তারহাট গ্রামের রিপন মাতুব্বরের ছেলে শান্ত মাতুব্বরের সঙ্গে বিয়ে হয়েছিল মিমের। কিন্তু কয়েক মাস ধরে স্বামীর সঙ্গে কলহের জেরে আমার (বাবার) বাড়িতে অবস্থান করছিল মিম।

গৌরনদী মডেল থানার এসআই হৃদয় চাকলাদার জানান, খবর পেয়ে মরদেহ রাতেই উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে প্রাথমিকভাবে একটি ইউডি মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD