মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
পটুয়াখালীতে বিপুল পরিমাণে ঝাটকা জব্দ

পটুয়াখালীতে বিপুল পরিমাণে ঝাটকা জব্দ

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী শহরস্থ টোল প্লাজা এলাকায় গতকাল শনিবার ২৫ নভেম্বর মধ্যে রাতে বিপুল পরিমাণ ঝাটকা জব্দ করেছে প্রশাসন। গোপন সংবাদের ভিতিতে পটুয়াখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো,ওমর ফারুকের নেতৃত্বে কুয়াকাটা থেকে ছেড়ে আসা বিভিন্ন পরিবহনে ঝাটকা ইলিশের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুয়াকাটা থেকে ছেড়ে আসা অন্তরা পরিবহন, ইসলাম পরিবহন,সেভেন স্টার পরিবহন, মিমজাল পরিবহন,রয়েল পরিবহন,সুগন্ধা পরিবহন,নিউ মর্ডান পরিবহনসহ একাধিক মিনি ট্রাকে অভিযান পরিচালনা করে ৪১০ কেজী ঝাটকা ইলিশ জব্দ এবং একজনকে আটক ও ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা করে। এসময় জেলা মৎস অফিসের খামার ব্যবসৃথাপক সাহা নাজ পারভীন এবং পটুয়াখালী র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা উপস্থিত ছিলেন।

জব্দ কত ঝাটকা এসময় পটুয়াখালী জেলার বিভিন্ন এতিম মাদ্রাসা সহ হতদরিদ্রদের মাঝে বিতরন করা হয়। উল্লেখ্য  দেশের ইলিশ উৎপাদন বাড়াতে ঝাটকা আহরন, সংরক্ষন,এবং বিপনন,ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা থাকা সত্বেও সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্বেও এক শ্রেনীর অসাধু মৎস ব্যবসায়ী সিন্ডিকেটের কারনে সরকারের লক্ষ্য মাত্রা ভেস্তে যাচ্ছে। মৎস অফিস সূত্রে জানা যায়, পহেলা নভেম্বর থেকে ত্রিশ এ জুন পর্যন্ত ঝাটকা আহরন, সংরক্ষণ এবং বিপন্ন নিষিদ্ধ। এবং উপকূলীয় নদ নদীতে সাড়ে নয় ইঞ্চির কম ব্যসের জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

তা সত্ত্বেও পটুয়াখালী উপকূলীয় এলাকার জেলেরা মৎস ব্যবসায়ীর সিন্ডিকেটের খপ্পরে পরে ঝাটকা ইলিশ আহরন করে থাকে। নাম প্রকাশ না করা শর্তে উপকূলীয় একাধিক জেলেরা জানান, আমরা পেটের দায়ে মৎস ব্যবসায়ীদের কাছ থেকে দাদন নেই। সেই দানের টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে নিষেধাজ্ঞা থাকা সত্বেও আমাদেরকে ঝাটকা ইলিশ ধরতে বাধ্য করে। মহিপুর আলীপুর মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুম বেপারী বলেন,নদ-নদী এবং সমুদ্রে মাছ ধরার সময় কিছু ঝাটকা ধরা পরে যা বিভিন্ন বাজারে যারযার মতো করে সরবরাহ করে।

আমি ঝাটকা ব্যবসার সাথে জড়িত নই।। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক আলীপুর মিপুর মৎস ব্যবসায়ী জানান, পটুয়াখালীর বাজারে মায়ের দোয়া মৎস আড়দের নামে বেশি পরিমান ঝাটকা সরবরাহ হয়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করতে তার আড়ৎ এর জনৈক কর্মচারী জানান, অবরোধের মধ্যে আমাদের আড়ৎদেই বেশি ঝাটকা বিক্রি করে থাকি।

এ বিষয় পটুয়াখালী নিউ মার্কেট মায়ের দোয়া মৎস আড়ৎ এর মালিক জব্বার ফকির বলেন, আমি কোন ঝাটকার বয়সা করি না। আপনি কে আপনি কোথার সাংবাদিক আপনাকে তো চিনলাম না আপনি আমাকে কটুক্তি মুলক কথা বলছেন আপনাকে আমি দেখিয়ে দিব বলে জানান তিনি। দেশের ইলিশ সম্পদ রক্ষায় মৎস ব্যবসায়ী সিন্ডিকেট রুখতে সংশিষ্ট কতৃপক্ষের নজরদারীর বাড়ানোর জন্য বিশিষ্ট জনেরা অভিমত প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD