মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীতে হিন্দু পরিবারের জমি দখলের পায়তারা ও প্রান নাশের হুমকির অভিযোগ

পটুয়াখালীতে হিন্দু পরিবারের জমি দখলের পায়তারা ও প্রান নাশের হুমকির অভিযোগ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে হিন্দু পরিবারের ভোগদখলীয় জমি দখল করে এলাকা থেকে বিতারিত করতে পায়তারা ও প্রান নাশের হুমকি ধামকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী হলেন, গোপাল চন্দ্র সাহা, পিতা মৃত মতি লাল সাহা। অভিযুক্ত ব্যাক্তি হলেন, শানু হাওলাদার (৪৫), পিতাঃ মৃত ফজলু হাওলাদার। অভিযোগ সুত্রে, সদর উপজেলার ১৩ নং ভুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শৌলা গ্রামে পূর্ব থেকেই হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে এলাকা থেকে বিতারিত করার পায়তারা চালাচ্ছে একই গ্রামের বাসিন্দা শানু হাওলাদার। অভিযোগ আরও বলা হয়, ঘটনার দিন গত (২১-১১-২৩ ইং) তারিখ বিকেল আনুমানিক ৪ টার সময় গোপাল চন্দ্র সাহার জমি চাষাবাদ করার সময় বাঁধা প্রদান করে শানু হাওলাদার। বাঁধা প্রদানের কারন জানাতে চাইলে জমি তার দাবি করে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে।

প্রতিবাদ জানাতে গেলে প্রকাশ্যে দেশীয় অস্ত্র দাও হাতে নিয়ে প্রান নাশের হুমকি ধামকি দেয়। এছাড়াও থানা পুলিশে জানালে পরিনত আরও খারাপ হবে। এসময় থানা সম্পর্কে অসামাজিক ভাষা ব্যবহার করে বলেন থানায় জানলে কোন লাভ হবেনা থানা তার কোন কাজে লাগেনা বিএনপি ক্ষমতায় আসলে হিন্দু সম্প্রদায়কে এলাকা থেকে বিতারিত করে বসতবাড়ি দখল করার হুমকি দেয় শানু হাওলাদার। অভিযোগের সত্যতা জানতে ঘটনার সময় উপস্থিত সাক্ষী ও এলাকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত শানু হাওলাদার এর পিতা ফজলু হাওলাদার কে বসতঘর তৈরি করে থাকার জন্য গোপাল সাহার পিতা মৃত মতি লাল জমি দিয়েছেন বর্তমানে ও সেই জমিতেই থাকছে শানু হাওলাদার।

দীর্ঘদিন ধরে গোপাল সাহা জমি চাষাবাদ করছে কোন সমস্যা ছিলোনা। হঠাৎ করে এ বছর জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। এনিয়ে তর্কবিতর্ক হলে এসব ঘটনা ঘটে বলে জানান। ইউপি চেয়ারম্যান রুবেল মোল্লা বলপন, ঘটনাটি আমাকে জানিয়েছে যদি উভয়পক্ষ আমার কাছে আসে আমি বিষয়টি মিমাংসা করে দেয়ার চেষ্টা করবো। আর আইন বিরোধী কোন ঘটনা ঘটলে সেখানে ব্যবস্থা নেবে প্রশাসন ।ইউপি সদস্য সরোয়ার খাঁন বলেন, এধরনের ঘটনা ঘটছে কিনা আমার জানা নেই।

গ্রাম পুলিশ লিটন বলেন, বিষয়টি জানার জন্য শানু হাওলাদারকে একাধিকবার ফোন করে আসতে বললেও আসেনি এখন পর্যন্ত পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে জানান। এ ঘটনায় সরেজমিনে অভিযুক্ত শানু হাওলাদার এর কাছে জানতে গেলে প্রতিবেদককের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তাকে বাড়িতে পাওয়া যায়নি। তার স্ত্রীর একাধিকবার ফোন করে আসতে বললেও আসেনি বিষয়টি এরিয়ে গেছেন তিনি। এবিষয়ে ভুক্তভোগী গোপাল চন্দ্র সাহা নিরাপত্তার জন্য সদর থানায় একটি জিডি করেন, জিডি নং-১১৪১, তারিখ-২১/১১/২৩ ইং। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, ঘটনার বিষয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করবে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD