মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
শের-ই- বাংলা ব্লাড ডোনার্স ক্লাব এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী

শের-ই- বাংলা ব্লাড ডোনার্স ক্লাব এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী

Sharing is caring!

পারভেজ, প্রতিনিধিঃ

শের-ই-বাংলা ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২২ শে নভেম্বর রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করে। সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রহিম সভাপতিত্ব করেন এবং ইমরান ইবনে আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,এস.এম আলামিন যুগ্ম আহবায়ক জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঝালকাঠি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ তাসলিমা বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২ ও ৩নং ওয়ার্ড ঝালকাঠি পৌরসভা,মোঃ ছবির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোঃ রিয়াজ হোসেন পরিচালক সাউথ স্কায়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ঝালকাঠি, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, ঝালকাঠি আব্দুল্লাহ আল মাসুদ মধু সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম ”করিবো মুমূর্ষু রোগীকে রক্তদান,গাইবো মানবতার জয় গান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে একঝাঁক তারুন্যের হাত ধরে ২০২২ সালে প্রতিষ্ঠা করা হয় সংগঠনটি।উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় ৪০ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্বারক উপহার দেয়া হয়। সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম করে যাচ্ছে। শের-ই বাংলা ব্লাড ডোনার্স ক্লাব সম্পূর্ন অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। সর্বদা অসহায় মানুষের পাশে থেকে সংগঠনকে এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD