শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
আগৈলঝাড়ায় হত্যা মামলার বাদি উপরে হামলা

আগৈলঝাড়ায় হত্যা মামলার বাদি উপরে হামলা

Sharing is caring!

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের দক্ষিণ-পূর্ব বাকাল গ্রামে আলোচিত দেব প্রসাদ কর্মকার হত্যা মামলার বাদিকে মামলা তুলে নিতে অপহরনসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল আসামিরা।

এ ঘটনায় সোমবার রাতে বাদি আগৈলঝাড়া থানায় নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়রী করেন। মঙ্গলবার সকালে হত্যা মামলার আসামিরা বাদির বাড়িতে হামলা চালিয়ে বাদি ও নিহতের কন্যা এলিজাবেথ কর্মকারকে ধরে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। নিহতের দেব প্রসাদ কর্মকারের কন্যা ও হত্যা মামলার বাদি জিজিতে উল্লেখ করেছে, তার পিতা হত্যা হবার পরে ২০২১ সালের ৮ মে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলা নং ৬। ওই হত্যা মামলা তুলে নিতে আসামিরা বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় ২০ নভেম্বর মঙ্গলবার বিকেলে আসামিরা তার বসত বাড়িতে এসে পিতা দেব প্রসাদ কর্মকার হত্যা মামলা তুলে নিতে বিভিন্ন ভয়ভীতি দেখায় এবং মামলা তুলে না নিলে (আমাকে) বাদিকে অপহরণ করে প্রাণনাশের হুমকি দেয়। আমি জীবনের নিরাপত্তাচেয়ে সোমবার থানায় একটি জিডি করেছি।

তার পেরেই আমার উপরে হামলা হয়েছে। হত্যা মামলার বাদি এলিজাবেথ কর্মকার অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকালে একই গ্রামের আবদুল কাদের ভাট্টির ছেলে হত্যা মামলার আসামি ফিরোজ ভাট্টির নেতৃত্বে ৬/৭ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে ডুকে হামলা করে আমাকে অপহরণ করে নিয়ে যাবার চেষ্টাকরে।

এ সময় আমার মা অর্পা মজুমদার (সাবানা) প্রতিবেশী লিমা আক্তার আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে। পরবর্তিতে গামছা দিয়ে আমার চোখ বেঁধে শারীরিক শ্লীলতাহানি ও মারধর করে রক্তাক্ত জখম করেছে। নিহতের স্ত্রী অর্পা মজুমদার ওরফে সাবানা (৪২) অভিযোগ করে বলেন, আমার মেয়ে এলিজাবেথ কর্মকারকে শারীরিক শ্লীলতাহানি ও মারধর করে অপহরনের চেষ্টা করলে আমি ৯৯৯ ফোন দিলে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবু ইউসুফ একদল পুলিশ নিয়ে মেয়েকে উদ্ধার করেপরে পুলিশ ও স্থানীয়দের সহযেগিতায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছি।

এ ব্যাপারে অভিযুক্ত ফিরোজ ভাট্টির সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য বা বক্তব্য দিতে রাজি না। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আলম চাঁদ সাংবাদিকদের বলেন, মামলার প্রস্তুতি চলছে। বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখি বুধবার বিকেলে বলেন, আমরা ঘটনার তদন্ত করছি। ভুক্তভূগিরা থানায় এসেছে তারা লিখিত অভিযোগ দিলেই মামলা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD