মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ
ববি’তে রাত ১০টার পর বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

ববি’তে রাত ১০টার পর বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

Sharing is caring!

সুষ্ঠু ক্যাম্পাস বিনির্মাণে এখন থেকে রাত ১০টার পর বহিরাগত কেউ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান করতে পারবে না। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এখন থেকে বহিরাগতরা নির্দিষ্ট সময়ের পর ক্যাম্পাসে ঘোরাঘুরি কিংবা প্রবেশ করলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সুষ্ঠু ক্যাম্পাস বিনির্মাণে আমরা বদ্ধপরিকর। সেজন্য বহিরাগতরা যাতে অনায়াসে রাতে প্রবেশ করতে না পারে সেজন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেছেন, শিক্ষার্থীরা তাদের প্রয়োজনে সব সময়ই প্রবেশ করতে পারবে। কিন্তু বহিরাগতরা রাত ১০টার পরে প্রবেশ করতে পারবে না। সার্বিক দিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যানের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD