সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
তালতলীতে ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে কৃষকের ক্ষতি অপূরণীয়

তালতলীতে ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে কৃষকের ক্ষতি অপূরণীয়

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে কৃষকের অপূরণীয় ক্ষতি হয়েছে। উপকূলে ঘরবাড়ির তেমন কোন ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিক পাওয়া না গেলেও গাছপালা ভেঙ্গেছে অনেক জায়গায়ই।

আজ শুক্রবার সকাল থেকে অবিরাম বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে তুমুল বেগে পুবাল বাতাস বয়ে যাওয়ার কারণে বঙ্গোপসাগর সংলগ্ন উপজেলার পায়রা ও আন্দারমানিক নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে ভেরিবাধের বাইরের চরাঞ্চলের কিছু মৎস্য ঘের তলিয়ে গেলেও পানি প্রবেশ করতে পারেনি ভেরিবাধের ভিতরে।

প্রবল বাতাসের কারণে কৃষকদের আমন ধানের অপূরণীয় ক্ষতি হয়েছে। নভেম্বরের মাঝামাঝির দিকে আমন ধানে থোর, মোর্চা ও কিছুকিছু ধানও বের হয়। গত দুই দিনের তুমুল বৃষ্টিতে ক্ষেতে আটকে জমে থাকা পানির ভিতরে বেরিয়ে আসা ওই আমন ধান প্রবল বাতাসে শুয়ে পড়ে যায়।

এভাবে বেরিয়ে আসা আমন ধান ৫/৭দিন তলিয়ে থাকলেই ধানগুলো চিটা হয়ে যাবে। ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছেন চাষি ও কৃষকরা। এ ছাড়াও রবি শষ্যের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কৃষকের। এভাবে অবিরাম বৃষ্টি ও বাতাস হলে গাছের গোড়ায় পানি জমে শাক-সবজিতে পচন ধরার আশঙ্কা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD