বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
গলাচিপায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরন

গলাচিপায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরন

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আগামী শীতকালীন রবি মৌসুমে ৫ হাজার ১২৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সারসহ সরিষা, খেসারি ডাল, মুগ ডাল, গম, ভুট্টা, চিনা বাদাম, সয়াবিন বীজ বিতরণ করা হয়েছে।

সহকারী কমিশনার ভূমি মোঃ নাছিম রেজা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গলাচিপা- দশমিনা পটুয়াখালী -১১৩ আসনের জননেতা এস এম শাহজাদা এমপি।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা মু. শাহিন শাহ, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আকরামুজ্জামান, এমপির প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা কাওসার তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা অংশ নেয়।অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্য বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের স্বপ্ন পূরণে, বাংলার কৃষক মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তনে সকল ঋতুতে বিনামূল্যে আমন, আউশ, রবিশস্য সহ হারভেস্টার মেশিন, যন্ত্রপাতি ও প্রশিক্ষণ দিয়ে কৃষকের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD